News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাইপ্রাস ও অস্ট্রিয়ায় ছয় দিনের সরকারি সফরে যাবেন বিদেশমন্ত্রী
Image

সাইপ্রাস ও অস্ট্রিয়ায় ছয় দিনের সরকারি সফরে যাবেন বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.) : আগামীকাল ২৯ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারী পর্যন্ত ছয় দিনের সরকারি সফরে সাইপ্রাস এবং অস্ট্রিয়াতে যাবেন বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।

বিদেশমন্ত্রী ২৯ থেকে ৩১ ডিসেম্বর সাইপ্রাসে থাকবেন। এ বছর ভারত ও সাইপ্রাস কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্ণ করছে। তাঁর সফরের সময় বিদেশমন্ত্রী সাইপ্রাস বিদেশমন্ত্রী আইওনিস কাসুলিডস এবং প্রতিনিধি পরিষদের স্পিকার অ্যানিটা ডেমেট্রিউয়ের সঙ্গে দেখা করবেন। বিদেশমন্ত্রী ভারতীয় প্রবাসীদের সাথে আলাপচারিতা ছাড়াও ব্যবসায়িক এবং বিনিয়োগকারী সম্প্রদায়ের সাথেও কথা বলবেন।

অস্ট্রিয়ায় বিদেশমন্ত্রী ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয়ক অস্ট্রিয়ার ফেডারেল মন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গের সাথে দেখা করবেন। গত ২৭ বছরে ভারত থেকে অস্ট্রিয়ায় এটিই হবে প্রথম বিদেশমন্ত্রী পর্যায়ের সফর। ৭৫ বছরের কূটনৈতিক সম্পর্কের পটভূমিতে ২০২৩ সালে অনুষ্ঠিত হচ্ছে।

Releated Posts

ভারত–নিউজিল্যান্ড এফটিএ ‘উজ্জ্বল দিশারী’, বললেন টড ম্যাকক্লে

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (আইএএনএস): ভারত–নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দুই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি “উজ্জ্বল দিশারী” হিসেবে…

ByByNews Desk Apr 28, 2026

তৃণমূল শাসনে বাংলার মানুষ দুর্দশায়: দাবি বিহার বিজেপি সভাপতির

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে তৃণমূল কংগ্রেস সরকারকে কড়া আক্রমণ করলেন বিহার…

ByByNews Desk Apr 28, 2026

মুখ্যমন্ত্রীর সফরের আগে নিরাপত্তা চেক এড়াতে গাড়ির ধাক্কা, পাটনায় আহত ২; উদ্ধার আগ্নেয়াস্ত্র

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সফরের আগে বড়সড় নিরাপত্তা উদ্বেগ তৈরি হল পাটনায়। পুলিশি নাকা…

ByByNews Desk Apr 28, 2026

হালিশহরে তৃণমূল কর্মীকে গুলি, ভোটের আগে উত্তেজনা চরমে

কলকাতা, ২৮ এপ্রিল (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হালিশহরে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top