News Flash

  • Home
  • খেলা
  •  অমরপুরে ছোটদের ক্রিকেট ফাইনালে কাল টাউন, ইংলিশ মিডিয়াম ম্যাচ
Image

 অমরপুরে ছোটদের ক্রিকেট ফাইনালে কাল টাউন, ইংলিশ মিডিয়াম ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর।।অমরপুরে ছোটদের ক্রিকেট এখন অন্তিম পর্যায়ে। অমরপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ বালকদের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে। তাতে দক্ষিণ অমরপুর টাউন দ্বাদশ স্কুল এবং অমরপুর ইংলিশ মিডিয়াম স্কুল পরস্পরের মুখোমুখি হবে। খেলা হবে চন্ডিবাড়ি গ্রাউন্ডে, ওই দিন সকাল ৯ টা থেকে। উল্লেখ্য, লীগের শেষ ম্যাচে আজ, সোমবার দেবপ্রীত ক্রিকেট একাডেমি দুর্দান্ত জয় পেলেও ফাইনালে খেলার ছাড়পত্র পায়নি। এদিকে, অমরপুর দ্বাদশ শ্রেণি স্কুল দল আগের চারটি ম্যাচে জয়ী হওয়ার সুবাদে ফাইনালের টিকিট আগেই কেটে নিয়েছে। চন্ডি বাড়ি মাঠেই লীগের শেষ ম্যাচে দেবপ্রীত ক্রিকেট একাডেমি ৬ উইকেট এর ব্যবধানে অমরপুর স্কুল দলকে পরাজিত করেছে। টস জিতে অমরপুর স্কুল দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ১৭ ওভার ৫ বল খেলে ৫৫ রানে ইনিংস শেষ করে। দেবপ্রীত ক্রিকেট একাডেমীর সুমন শীল নয় রানে পাঁচটি এবং ধন মানিক ত্রিপুরা ২১ রানে তিনটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে দেবপ্রীত ক্রিকেট একাডেমি ২১ ওভার ২ বল খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে বিশ্ব সাধন জমাতিয়া অপরাজিত ভূমিকায় সর্বাধিক ১৮ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়।‌ অলরাউন্ডার সুমন শীল পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top