News Flash

Image

করিমগঞ্জে লঙ্গাই নদীতে ভেসে উঠছে মাছ, আতংক শহরে

করিমগঞ্জ (অসম), ২৬ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জের লঙ্গাই নদীর জলে ভেসে উঠছে মাছ। সকাল থেকে মাছ ধরতে উৎসবের আকার নেয় গোটা নদীতে। নদীর জলে বিষ ঢেলে দেওয়ার সন্দেহ অনেকের। প্রতিবাদে নেমেছেন সচেতন নাগরিককুল।

রুই, কাতলা, বোয়াল সহ প্রচুর মাছ ধরার ধুম লেগেছিল গোটা দিন। তবে বিষ প্রয়োগ না-অন্য কোনও কারণে জলে ভেসে উঠছে মাছ তা পরিষ্কার ভাবে বোঝা যায়নি।

কোনও ধরনের কেমিক্যাল বা বিষ ঢেলে দেওয়া হয়েছে বলে সন্দেহ স্থানীয়দের। নদীতে ভাসমান হাজার হাজার মাছ ধরা পড়ছে জেলেদের জালে। বোয়াল, কাতলা আইড় সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে গেছেন স্থানীয় মানুষ ও জেলেরা। অনেকে মাছ ধরতে ব্যস্ত, আবার অন্যদিকে সচেতন মহল এ নিয়ে আতঙ্কিত। এর কারণ, লঙ্গাই নদী থেকে করিমগঞ্জ শহরে সরবরাহ করা হয় পানীয় জলও। স্থানীয়দের অভিযোগ, বছরের শেষকালে লঙ্গাই নদীতে বিষ ছেড়ে দেওয়া হয় এবং এ বছরও এমনটাই করেছে দুষ্কৃতীরা। যার দরুন আতঙ্ক বিরাজ করছে লঙ্গাই এলাকা সহ গোটা করিমগঞ্জ শহরে। দাবি উঠছে দুষ্কৃতীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্ৰহণের।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

এআই ও সোশ্যাল মিডিয়া দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য তরুণদের আহ্বান অরুণাচলের মুখ্যমন্ত্রীর

ইটানগর, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ-সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যাপক পরিবর্তন আনার…

ByByNews Desk Aug 11, 2026

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top