News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছাওমনুতে রাস্তা সংস্কারে কোটি কোটি টাকা লুটপাট
Image

ছাওমনুতে রাস্তা সংস্কারে কোটি কোটি টাকা লুটপাট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷  যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে বরাদ্দ কোটি কোটি টাকার হরির লুট চলছে ছামনু বিধানসভা কেন্দ্রে৷ এনএইচআইডিসিএল এর তত্ত্বাবধানে অনেকগুলো রাস্তার কাজই চলছে এই বিধানসভা কেন্দ্র৷ অথচ কাজের গুণগত মান যে কত নিম্ন তা সরজমিনে প্রত্যক্ষ করলেই স্পষ্ট বুঝা যায়৷ এলাকায় কান পাতলেই শোনা যায় শাসকদলীয় নেতা, তদারকি দপ্তরের কর্তা ও সংশ্লিষ্ট কাজের ঠিকাদারের ত্রয়ী সঙ্গমেই  এই কেলেঙ্কারি জোরকদমে চলছে৷ ফলে তদন্তের কোন বালাই নেই৷  এমনই একটি কয়েক কোটি টাকার  রাস্তার কাজ চলছে ছামনু বিধামসভা কেন্দ্রের লালছড়া হইতে লালডিঙ্গা তইয়া চন্দ্র পাড়৷ দূটি প্যাকেজে কাজটি হচ্ছে৷ প্রথম প্যাকেজের বরাত পায়  কলকাতার এক নির্মান সংস্থা৷ দ্বিতীয়টির বরাত পায় রাজিব প্রসাদ নামে এক ঠিকাদার৷  কিন্তু কাকতালীয়ভাবে কোন এক অদৃশ্য কারনবশত কলকাতার নির্মান সংস্থা কাজটি রাজীব প্রসাদকে ছেড়ে দেয়৷ জানা গেছে রাস্তা নির্মানের শুরু থেকেই দূর্নীতির আশ্রয় নেয় ঠিকাদারবাবু৷ মেটেলিং করতে গিয়ে ফাস্টক্লাস কংক্রিটের জায়গায় থার্ডক্লাস কংক্রিট ব্যবহার হচ্ছে৷ তাছাড়া অনুপাত অনুযায়ী কংক্রিট না দিয়ে শুধু আশপাশ থেকে আনা লালমাটি দিয়েই কাজ খতম৷ রাস্তা যতটুকু চওড়া হওয়ার কথা তাও হচ্ছে না৷ কিছুদিন আগেই ডলুছড়ার সানীয় বাসিন্দারা নিম্নমানের রাস্তা নির্মান নিয়ে তীব্র প্রতিবাদ করে৷  সুত্রের খবর সানীয় বিধায়কের এক খাস নেতা দলবল নিয়ে ঘটনাস্থলে পৌছেই প্রতিবাদকারীদের প্রতি হম্বিতম্বি শুরু করে৷ শাসকদলের রক্তচক্ষুর সামনে  প্রতিবাদ চুপসে যায়৷ সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় নির্মীয়মান এই রাস্তায় আগে আরডি দপ্তরের ইটসলিং রাস্তা ছিল৷  জানাগেছে আরডি দপ্তরের তৈরি রাস্তার ইট তুলে কংক্রিট করে একি রাস্তায় ব্যবহার করা হয়েছে৷ অজ্ঞাত কারণবশত সব জেনেশুনেও ধৃতরাষ্ট্রের ভূমিকায় মনু আরডি ডিভিশন৷ নিন্দুকেরা বলে নগদনারায়ণের দৌলতে ছামনু বিধানসভার কেন্দ্রের বিধায়কের ছত্রছায়ায় রয়েছেন এই ঠিকাদারবাবু৷ ফলে তার বিরুদ্ধে প্রতিবাদ করে এমন বুকের পাটা কজনের আছে৷ তাছাড়া বিধায়কবাবুর  আশীর্বাদধন্য হয়ে গোপন নিগোর দৌলতে লংতরাইভ্যালী মহকুমার প্রায় সব  কাজেরই বরাত  পেয়েছেন উল্লেখিত ঠিকাদার রাজীব প্রসাদ ও তার ভাই সঞ্জীব প্রসাদ বলে খবর৷ এখানে উল্লেখ করলে আপদমস্তস্ক বামমার্গী এই দুই ঠিকাদার রাজ্যে পরিবর্তনের পরই নিজ এলাকা অমরপুর থেকে চলে যেতে বাধ্য হয়েছিল৷ টাকার দৌলতে নাকি রাতারাতি গেরুয়াবসন পরে লংতরাইভ্যালীতেই আস্তানা গেড়েছে৷ বর্তমানে ছামনু বিনায়কের খাস ঠিকাদার হিসাবেই চিহ্ণিত৷ তবে এলাকাবাসীর দাবী প্রসাশনের সচ্ছনীতি বজায় রেখে লালছড়া থেকে লালডিঙ্গা তইয়াচন্দ্র পাড়া পর্যন্ত নির্মিয়মান রাস্তাটির সরজমিনে তদন্ত করে ব্যবস্থা নিক সংশ্লিষ্ট দপ্তর৷ অন্যতায় বিধানসভার নির্বাচনে এর বিরূপ প্রতিক্রিয়া পড়তে তা বলার অপেক্ষা রাখে না৷

Releated Posts

কাজ না করেই টাকা আত্মসাৎের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে আড়ালিয়া পঞ্চায়েতের গ্রামবাসী

চড়িলাম, ২২ এপ্রিল: ড্রেন ও ব্রিক সলিংয়ের কাজ না করেই বরাদ্দ অর্থ আত্মসাৎ করার অভিযোগে উত্তাল চড়িলাম ব্লকের…

ByByReshmi Debnath Apr 22, 2026

চড়িলামে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে সূর্যমুখীর বাগান, দূরদূরান্ত থেকে লোকজনের ভিড়

চড়িলাম, ২২ এপ্রিল: এক সময়ে শান্ত কৃষি জমি এখন একটি ব্যস্ত পর্যটন কেন্দ্রে হয়েছে। কারণ সেখানকার প্রাণবন্ত সূর্যমুখীর…

ByByReshmi Debnath Apr 22, 2026

নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে গভীর রাতে গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২২ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা রাজ্য জুড়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জন্য শান্তি,…

ByByReshmi Debnath Apr 22, 2026

জোলাইবাড়ীতে পৃথক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই

জোলাইবাড়ী, ২২ এপ্রিল: বুধবার বিকেলে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top