News Flash

Image

পিকনিক দলের ওপর বুনো হাতির হামলা, মৃত্যু শিক্ষকের

নগাঁও (অসম), ২৬ ডিসেম্বর (হি.স.) : বছরের শেষ রবিবার পিকনিকের একটি দলের ওপর বুনো হাতির হামলায় জনৈক যুবশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি গতকাল সন্ধ্যার দিকে নগাঁওয়ের আমসই এলাকার শিবকুণ্ডে সংঘটিত হয়েছে।

নগাঁও জেলা সদর পুলিশ দফতর সূত্রে জানা গেছে, রহার নামগাঁও থেকে বিখ্যাত পিকনিকস্পট আমসইয়ের শিবকুণ্ডে গিয়েছিল একটি দল। গোটা দিন তাঁরা আনন্দোল্লাসে বনভোজ সেরে বসেছিলেন। তখন লাগোয়া পাহাড় থেকে নেমে এসে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায় হাতির পাল। হাতির হামলা থেকে বাকিরা পালিয়ে প্রাণরক্ষা করলেও নিপুল বরদলৈ (৪০) নামের শিক্ষক পালের চক্রব্যূহে পড়ে যান।
এদিকে ঘটনার খবর রাত প্রায় আটটা নাগাদ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে আমচৈ থানা থেকে পুলিশের এক দল। তাঁরা মৃতদেহ উদ্ধার করে তার ময়না তদন্তের জন্য নগাঁও ভোগননী ফুকননী অসামরিক হাসপাতালে পাঠায়। আজ সকালে নিপুল বরদলৈয়ের মরদেহ তাঁর বাড়িতে পৌঁছলে গোটা গ্রামে শোকের বন্যা বইছে।
উল্লেখ্য, অসমের গোলাঘাট জেলার অন্তর্গত বোকাখাত মহকুমার পানবাড়ির আদর্শগ্রামে গত ১৯ ডিসেম্বর বুনো হাতির জনৈক মহিলা রিনা দাস পদদলিত করে মেরেছিল।

Releated Posts

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top