News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির আইটিও ইন্টারসেকশনে আগুনে পুড়ল গাড়ি, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে
Image

দিল্লির আইটিও ইন্টারসেকশনে আগুনে পুড়ল গাড়ি, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): দিল্লির ব্যস্ততম আইটিও ইন্টারসেকশনে আগুন ধরে গেল একটি গাড়িতে। সোমবার সকালে আচমকাই একটি গাড়িতে আগুন ধরে যায়, প্রাণ ভয়ে রাস্তার মাঝখানে গাড়িটি দাঁড় করিয়ে বেড়িয়ে পড়েন চালক। গাড়িতে মোট কতজন ছিলেন, তা জানা যায়নি। মুহূর্তের মধ্যেই গাড়িটিতে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। আগুনের লেলিহান শিখায় গাড়িটি পুড়ে গিয়েছে।

গাড়িটিতে আগুন লাগা মাত্রই চারিদিক থেকে ঘিরে ফেলা হয়, খবর দেওয়া হয় দমকলে। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ও দমকল সূত্রের খবর, এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে, যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে।

Releated Posts

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top