News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাগানবাজারে নাশকতার আগুনে পুড়ল বিজেপি পার্টি অফিস
Image

বাগানবাজারে নাশকতার আগুনে পুড়ল বিজেপি পার্টি অফিস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷  বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ ততই মাথাচাড়া দিয়ে উড়তে শুরু করেছে৷ শনিবার রাতে রামচন্দ্র ঘাট বিধানসভার বাগান বাজারে বিজেপির পার্টি অফিসে দুর্বৃত্তরা অগ্ণিসংযোগ করেছে৷ শনিবার রাতে রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বাগান বাজারসিত বিজেপি পার্টি অফিসে আগুন লাগার ঘটনায় উত্তেজনার পরিস্থিতি বিরাজ করছে৷ ঘটনার বিবরণে জানা যায় শনিবার রাত সাড়ে দশটা নাগাদ স্থানীয় লোকজন লক্ষ করেন বিজেপি পার্টি অফিসে কে বা কারা অগ্ণি সংযোগ করেছে৷ বিজেপি পার্টি অফিস থেকে ধোঁয়া বের হচ্ছে দেখে স্থানীয় সচেতন নাগরিকরা সেখানে ছুটে যান এবং আগুন আয়ত্বে আনার চেষ্টা করেন৷  খবর পাঠানো হয় কল্যাণপুর দমকল বাহিনীকে৷  বিজেপি পার্টি অফিসে অগ্ণি সংযোগের খবর পেয়ে কল্যাণপুর থেকে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান৷  অবশ্য দমকল বাহিনীর ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয় লোকজনরা আগুন আয়ত্বে আনতে সক্ষম হন৷  স্থানীয় লোকজনদের প্রচেষ্টায় আগুন আয়ত্বে আসার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বাগান বাজারের দোকানপাট এবং স্থানীয় ঘরবাড়ি৷  বিজেপি পার্টি অফিসে অগ্ণি সংযোগ এর খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ও নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷বিজেপি দলের স্থানীয় কার্যকর্তা কালিদাস দেব অভিযোগ করে জানান সম্পূর্ণ  বদ উদ্দেশ্য চরিতার্থ করতেই এবং এলাকার শান্তি বিঘ্নিত করতে চক্রান্তকারীরা বিজেপি দলের পার্টি অফিসে আগুন লাগায়৷ তিনি ঘটনার প্রয়োজনীয় তদন্তের দাবি জানান৷ শাসক দলীয় কার্যালয়ে অগ্ণিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পশ্চিমবঙ্গে এসআইআর : অ্যাপিল ট্রাইব্যুনালের নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল না সুপ্রিম কোর্ট, চাইল মামলার তথ্য

নয়াদিল্লি, ১১ আগস্ট : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে তৈরি হওয়া আপিল ট্রাইব্যুনালগুলির মামলার…

ByBySandeep Biswas Aug 11, 2026

সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ আগস্ট: সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায়মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

ছয় মাসে ত্রিপুরায় পর্যটকের সংখ্যা প্রায় ৪ লক্ষ, বিদেশি পর্যটক ৯,৪২৪ জন

আগরতলা, ১১  ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন—মাত্র ছয় মাসে ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটক…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top