News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানিসাগর রেল স্টেশনে গাঁজা সহ আটক বিহারের যুবক
Image

পানিসাগর রেল স্টেশনে গাঁজা সহ আটক বিহারের যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ পানিসাগর রেল স্টেশন থেকে গাঁজা সহ এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ গাঁজাসহ আটক যুবক বিহারের বাসিন্দা৷ আগরতলা থেকে ধর্মনগর গামী ট্রেনে করে এক ব্যাক্তি পানিসাগর স্টেশনে পৌছা মাত্র ট্রেন থেকে নেমে দৌড়ে পালিয়ে যেতে দেখে স্থানীয় এলাকার লোকজনের সন্দেহ হয়৷ স্টেশনে থাকা উপস্থিত মানুষেরা তাকে আটক করে  উওম মধ্যম দিতে থাকেন৷ স্থানীয়  ইরিক্সা চালকেরা তাকে জনরোষ থেকে বাচিয়ে পানিসাগর পুলিশের হাতে তুলে দেয়৷ যুবকটির নাম মুকেশ কুমার, পিতা নাগেশ্বর রাই,বাড়ি বিহারের রঘুপুরে৷ পানিসাগর থানার পুলিশ তাকে জোর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ব্যাগের ভিতরে থাকা তিন বান্ডিলে মোট ছয় কিলো গাজা বাজেয়াপ্ত করে৷ ধৃত যুবকটি জানায়,গাজা গুলি আগরতলা থেকে বিহারের উদ্যেশ্যে নিয়ে যাচ্ছিল৷ তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আগরতলার কোথা থেকে গাজাগুলি নিয়ে আসছিলো তা স্পষ্ট করে বলেনি৷ তবে ছয় কিলো গাজা মোট পনেরো হাজার টাকা দিয়ে ক্রয় করেছে বলে স্বীকার করেছে৷ পানিসাগর থানা এন,ডি,পি,এস ধারায় একটি মামলা রুজু করে তদন্ত কার্য চালিয়ে যাচ্ছে৷ ধারনা করা হচ্ছে অচিরেই আসল পান্ডাদের বিষয়ে সঠিক সন্ধান পাওয়া যাবে৷

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top