News Flash

  • Home
  • দেশ
  • ‘অনেক দেশে বাড়ছে কোভিড, সতর্ক থাকুন’, দেশবাসীকে বার্তা মোদীর
Image

‘অনেক দেশে বাড়ছে কোভিড, সতর্ক থাকুন’, দেশবাসীকে বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): রবিবার বছরের শেষ মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে কোভিড নিয়ে সতর্কতা বৃদ্ধির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘অনেক দেশেই ফের নতুন করে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আমাদের তাই সতর্ক থাকতে হবে। সব প্রতিরোধমূলক পদক্ষেপ করতে হবে।’ সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি ভারতবাসীকে মাস্ক পরতে এবং হাত ধোয়ার আর্জি জানান। তিনি বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্বের অনেক দেশেই করোনা বাড়ছে, তাই আমাদের মাস্ক পরতে হবে এবং হাত ধোয়ার মতো সতর্কতামূলক পদক্ষেপ করতে হবে। আমরা যদি সজাগ থাকি, তাহলে আমরা নিরাপদে থাকব এবং আমাদের উৎসবে কোনও বাধা আসবে না।’

মোদী আরও বলেন, ‘গত কয়েক বছরে আমরা স্বাস্থ্য খাতে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করে এসেছি। আমরা ভারত থেকে গুটি বসন্ত এবং পোলিও-জাতীয় রোগ নির্মূল করেছি। এই রোগ এখন বিহার ও ঝাড়খণ্ডের মাত্র ৪টি জেলায় আছে।’ প্রসঙ্গত, চিন ছাড়াও জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিলে হু হু করে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। এই আবহে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কেন্দ্রীয় সরকারের তরফে নির্দেশিকা জারি করে ব়্যান্ডম স্যাম্পলিং করতে বলেছে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top