News Flash

  • Home
  • দেশ
  • আলিপুরদুয়ারে ছেলের হাতে বাবা খুন, গ্রেফতার অভিযুক্ত
Image

আলিপুরদুয়ারে ছেলের হাতে বাবা খুন, গ্রেফতার অভিযুক্ত

সোনাপুর, ২৫ ডসেম্বর (হি.স.) : ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটল আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ১ ব্লকের পররপার এলাকায়। রবিবার সকালে বাড়িতেই বাবাকে খুন করার অভিযোগ ওঠে রবি দাস নামে ওই যুবকের বিরুদ্ধে। খুনে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের দাবি, খুনে অভিযুক্ত ওই যুবক মানসিক ভারসাম্যহীন।

পুলিশ সূত্রের খবর, আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ১ ব্লকের পররপার এলাকার বাসিন্দা কৃষ্ণা রবি দাসের(৭৫) । রবিবার সকালে দা দিয়ে তাঁর গলায় আঘাত করে তাঁর ছেলে রবি দাস । ঘটনাস্থলে মৃত্যু হয়ে কৃষ্ণা রবি দাসের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় আলিপুরদুয়ার থানার পুলিশ। খুনে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, দেহটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুনের সময় বাড়িতে কেউ ছিল না বলেই জানা গিয়েছে। তবে মৃতের বাড়ির লোকের দাবি, খুনে অভিযুক্ত ওই যুবক মানসিক ভারসাম্যহীন।

Releated Posts

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top