News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেবরের হাতে আক্রান্ত বড় ভাইয়ের স্ত্রী, অভিযোগ দায়ের
Image

দেবরের হাতে আক্রান্ত বড় ভাইয়ের স্ত্রী, অভিযোগ দায়ের

সাব্রুম(ত্রিপুরা), ২৫ ডিসেম্বর (হি. স.) : দেবরের হাতে আক্রান্ত বড় ভাইয়ের স্ত্রী । শনিবার সাব্রুম মহকুমার রমেন্দ্র নগর এলাকায়র এই ঘটনায় রবিবার সাবরুম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সমর গোপের ছোট ভাই অর্থাৎ তরুলতা গোপের দেবর দোলন গোপের বিরুদ্ধে।

ঘটনার বিবরণে জানা যায় গত ২৪ শে ডিসেম্বর শনিবার বিকাল আনুমানিক চারটার সময় রমেন্দ্রনগর এলাকার বাসিন্দা সমর গোপ এর স্ত্রী তরুলতা গোপ অন্যান্য দিনের মতো গৃহস্থলীর কাজ করছিল তখনই হঠাৎ করে সমর গোপের ভাই দোলন গোপ পূর্বের বিষয় নিয়ে কথা কাটাকাটির পর হঠাং সমর গোপের স্ত্রী তরুলতা গোপকে বেধড়ক ভাবে মারধর করে বলে জানা যায় । পরবর্তী সময়ে তার চিৎকার শুনে এলাকাবাসী ও পরিবারের অন্যান্য লোকজন বেরিয়ে আসতেই দোলন গোপ সেখান থেকে পালিয়ে যায়। পরে তরুলতা গোপের ছোট ছেলে তাকে সাব্রুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সাব্রুম মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে আহত তরুলতা গোপ এর। এই ঘটনার খবর শুনতে পেয়ে আহত তরুলতা গোপের বড় ভাই আজ অর্থাৎ ২৫শে ডিসেম্বর সাব্রুম মহকুমা হাসপাতালে এসে তার বোনের সঙ্গে কথাবার্তা বলে এবং সমস্ত বিষয়টি জানারপর তরুলতা গোপের বড় ভাই তাকে সাবরুম থানায় মামলা করার পরামর্শ দেয় । পরবর্তী সময়ের তরুলতা গোপ রবিবার অর্থাৎ ২৫ ডিসেম্বর সাবরুম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সমর গ্রুপের ছোট ভাই অর্থাৎ তরুলতা গোপের দেবর দোলন গোপের বিরুদ্ধে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তরুলতা গোপের বড় ভাই মনোরঞ্জন রায় জানান দীর্ঘদিন ধরেই শ্বশুরবাড়িতে শারীরিক অত্যাচারের শিকার হচ্ছে তার বোন এবং তার অভিযোগ সবকিছু জেনেও নিরব থাকছে তার বোনের জামাই সমর গোপ ।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top