News Flash

  • Home
  • খেলা
  • জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে টিম এসবিআই-এর প্রীতি ক্রিকেট ম্যাচ
Image

জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে টিম এসবিআই-এর প্রীতি ক্রিকেট ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।। সাংবাদিক ক্রিকেটারদের দল জয়ে ফিরেছে। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব ৩ উইকেটের ব্যবধানে মজাদার জয় পেয়েছে। হার-জিতকে উপেক্ষা করে ছুটির দিনে স্পোর্টিং আমেজে বিনোদনমূলক কয়েক ঘণ্টা কাটানোর মধ্য দিয়ে দু’দলের পারস্পরিক মেলবন্ধন আরো অটুট হওয়াটাই ছিল মূল লক্ষ্য। কার্যত খেলা শেষে ট্রফি হাতে দু’দলের সম্মিলিত ও উচ্ছ্বাসপূর্ণ ফটোসেশনে এটাই যেন প্রমাণিত হয়েছে। খেলার শুরুতে টস জিতে জেআরসি-র অধিনায়ক অভিষেক দে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে এসবিআই রিক্রিয়েশন ক্লাব ১৩ ওভার ১ বল খেলে ৭৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে নীতিশ গোস্বামীর সর্বাধিক ২৪ রান, মধুর নারায়ণের চৌদ্দ রান উল্লেখযোগ্য। যেআরসির বোলার দিব্যেন্দু আজ দুর্দান্ত বল করেছে। ১৩ বল করে ১৩ রানের বিনিময়ে ছয়টি উইকেট তুলে নিয়ে দিব্যেন্দু ম্যাচের সেরা বোলারের ট্রফিও জিতে নিয়েছে। এছাড়া, জাকির হোসেন দুইটি এবং অভিষেক দে একটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব নির্ধারিত ওভার ফুরিয়ে যাওয়ার আট বল বাকি থাকতে সাত উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে তাপস দেব অপরাজিত ভূমিকায় সর্বাধিক ৩২ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি সর্বাধিক রান ও ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি জিতে নিয়েছে। টিম এসবিআই-এর বোলার নিতিশ গোস্বামী এবং অবনীশ দেওয়ান দুটি করে উইকেট পেয়েছে। এছাড়া, অরিঞ্জিৎ মজুমদার, সুকান্ত দাস ও অরুপ সূত্রধর একটি করে উইকেট পেয়েছেন। খেলা শেষে এসবিআই ম্যানেজার মধুর নারায়ন, এসবিআই ও এ সেক্রেটারি সঞ্জয় দত্ত, প্রমথেশ রায়, জেআরসি-র প্রেসিডেন্ট সুপ্রভাত দেবনাথ, ক্রীড়া সাংবাদিক অরিন্দম চক্রবর্তী প্রমূখ বিজয়ীদের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেন। আগামী দিনেও এধরনের প্রীতি ম্যাচ আয়োজন করা হবে বলে জানিয়ে ব্যবস্থাপক হিসেবে টিম এসবিআই ও জেআরসি-র পক্ষ থেকে যথাক্রমে সচিব অভিষেক দে এবং সঞ্জয় দত্ত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Releated Posts

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে উজবেকিস্তান, সিরিয়া ও বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে ভারত

কুয়ালালামপুর, ২৮ মে (আইএএনএস): এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ চীন ২০২৭-এর বাছাই পর্বে ভারত অনূর্ধ্ব-২০ পুরুষ দলকে গ্রুপ ‘বি’-তে…

ByBySandeep Biswas May 28, 2026

এশিয়ান গেমস ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি পেলেন ভিনেশ ফোগাট, স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ২৩ মে (আইএএনএস): ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটকে এশিয়ান গেমস ২০২৬-এর নির্বাচনী ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি দিল…

ByBySandeep Biswas May 23, 2026

এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…

ByBySandeep Biswas May 18, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top