News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছাত্রছাত্রীদের প্রতিযোগিতার ভাবনা নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে ঃ তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
Image

ছাত্রছাত্রীদের প্রতিযোগিতার ভাবনা নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে ঃ তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷  ছাত্রছাত্রীদের বাস্তবিক অর্থেই ভালো মানুষ হতে হবে৷ সবাই মেধাবী হতে পারে না৷ কিন্তু অধ্যবসায় ও নিয়মানুবর্তীতা ছাত্রছাত্রীদেরকে সাফল্য এনে দিতে পারে৷ আজ জিরানীয়ার চৌধুরী বাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০-২১ এবং ২০২১-২২’র ১৭৮ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তথ্য ও সংস্ক’তি মন্ত্রী সুুশান্ত চৌধুরী৷ বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে পড়াশুনার সুুবিধার্থে নবম শ্রেণীর ছাত্রীদের এই সাইকেল দেওয়া হয়৷
অনুষ্ঠানে তথ্য ও সংস্ক’তি মন্ত্রী সুুশান্ত চৌধুরী বলেন, ছাত্রছাত্রীদের প্রতিযোগিতার ভাবনা নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে৷ জীবনে এগিয়ে নিয়ে যেতে হলে ঝুঁকি নিতে হবে৷ তবেই একজন ছাত্র বা ছাত্রী আগামীদিনে সমাজকে সঠিক পথ দেখাতে সক্ষম হবে৷ তিনি বলেন, জিরানীয়া মহকুমার দুটি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি বিদ্যালয় প্রকল্পের আওতায় আনা হয়েছে৷ বর্তমান রাজ্য সরকার গুণগত শিক্ষা প্রদানের মাধ্যমে বর্তমান প্রজন্মকে বাস্তবিক অর্থেই দক্ষ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট৷ অনুষ্ঠানে তথ্য ও সংস্ক’তি মন্ত্রী বলেন, আগামীদিনে চৌধুরী বাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নে সরকার উদ্যোগ গ্রহণ করবে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিরানীয়া নগর প’ায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, ভাইস চেয়ারপার্সন রীতা দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কুহেলি দেববর্মা প্রমুখ৷

Releated Posts

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top