News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কংগ্রেসের মদতে বিগত পঁচিশ বছর ক্ষমতায় ছিল সিপিএম ঃ রাজীব ভট্টাচার্য
Image

কংগ্রেসের মদতে বিগত পঁচিশ বছর ক্ষমতায় ছিল সিপিএম ঃ রাজীব ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৪ ডিসেম্বর৷৷ আসন্ন নির্বাচনকে সামনে রেখে শাসকদল বিজেপি দলীয় কর্মীদের উজ্জ্বীবিত করতে ও নিজেদের ক্ষমতার জানান দিতে শনিবার বিকাল তিনটায় বিশালগড় মন্ডল অন্তর্গত লকডাউন বাজারে বিশালগড় মন্ডল তপশিলি জাতি মোর্চার উদ্যোগে এক জনসভার আয়োজন করে৷ উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ তপশিলি জাতি মোর্চার সভাপতি টুটন দাস,সিপাহীজলা জেলা উত্তরের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক,বিশালগড় মন্ডলের মন্ডল সভাপতি সুশান্ত দেব সহ বিশালগড় মন্ডলের তপশিলি জাতি মোর্চার সভাপতি উষা রঞ্জন দাস৷ এছাড়া উপস্থিত ছিলেন বিশালগড় মন্ডলের অন্তর্গত তপশিলি জাতি মোর্চার জেলা,মন্ডল ও বুথ স্তরের সমস্ত কার্যকর্তাগণ৷জনসভায় বত্তৃণতা দিতে গিয়ে প্রদেশ সভাপতি বলেন কংগ্রেসের মদতে বিগত পঁচিশ বছর ক্ষমতায় ছিল সিপিএম৷ কংগ্রেস শুধু আইয়া পরতাছি বলে কর্মীদের মাঠে নামিয়ে দিত৷ কিন্তু নির্বাচনের গণণা শুরু হতেই কংগ্রেসের নেতারা সুইচ অফ করে অন্তরালে চলে যেতেন৷ কারন দিল্লিতে আগেই চুক্তি করে রাখতেন৷ এ রাজ্যটাকে উপহার হিসেবে সিপিএমকে দিয়ে দিতেন৷ এতে সাধারণ কংগ্রেস কর্মীরা ক্যাডারদের হাতে আক্রমনের শিকার হতেন৷ এখন আবার এই দুই অশুভ শক্তি বিজেপি সরকারের উন্নয়নকে স্তব্ধ করতে উঠে পড়ে লেগেছেন৷ রাজ্যের মানুষ এদের নেতৃত্বে বিগত দিনের কার্যকলাপ দেখেছেন৷ এর যোগ্য জবাব দেবেন৷ অপরদিকে বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব বলেন এই সরকারের বিগত সাড়ে চার বছরের কার্যকালে দুই বছর কেটে যায় করোনা মহামারীতে৷এই করোনা মহামারীতে দেশের জনগণকে বাঁচাতে এই সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহন করেছে৷ কিন্তু বিশালগড় এলাকার বিধায়ক ভানু বাবুকে দেখা যায়নি৷এই সময়ে মানুষের পাশে দাঁড়াতে৷ উনার কি বিধায়ক হিসেবে নিজ এলাকার মানুষের খোঁজ খবর নেওয়ার দরকার ছিল না৷ ভারতীয় জনতা পার্টির সরকার ছিল বলে দেশ তথা আমাদের রাজ্য আজ সুরক্ষিত আছে৷ দেশের প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার মাধ্যমে সাধারণ মানুষের জন্য ফ্রি চালের ব্যবস্থা করে দেন৷

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top