News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আস্তাবলের ঘটনায় আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী
Image

আস্তাবলের ঘটনায় আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ আস্তাবলের ঘটনায় আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী৷ শুক্রবার রাতে আস্তাবল ময়দানের একটি অনুষ্ঠানের শেষদিকে সাংবাদিকদের জন্য নির্ধারিত অস্থায়ী প্রেস গ্যালারি ভেঙ্গে পড়ায় অল্পবিস্তর আহত হয়েছেন কয়েকজন সংবাদকর্মী৷ আহতদের মধ্যে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সংবাদকর্মী সুশীলা দেববর্মা৷ শনিবার হাসপাতালে গিয়ে এই আহত সংবাদকর্মীর চিকিৎসার বিষয়ে যাবতীয় খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা৷ পাশাপাশি, চিকিৎসা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি৷ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে, মুখ্যমন্ত্রী জানান সুশীলার আঘাত তেমন সিরিয়াস না হলেও তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা৷ আশা করা হচ্ছে খুব শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন তিনি৷ এই ঘটনায় আহত হওয়া সকল সংবাদ কর্মীর দ্রুত সুস্থতা কামনা করেন তিনি৷

Releated Posts

২৬ বীরচন্দ্র কলসী আসনে তিপ্রা মথার কেনারাম রিয়াংয়ের জয়

আগরতলা, ১৭ এপ্রিল: ২৬ নং বীরচন্দ্র কলসী আসনে এডিসি নির্বাচনে জয়ী হলেন তিপ্রা মথা দলের মনোনীত প্রার্থী কেনারাম…

ByByReshmi Debnath Apr 17, 2026

শিলাছরি মনুবনকুলে বিজেপির কংজং মগের জয়, হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত তিপ্রা মথা

আগরতলা, ১৭ এপ্রিল: ২৮ শিলাছরি মনুবনকুল কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী কংজং মগ। তিনি মোট ১৩,৮৫০টি ভোট পেয়ে বিজয়…

ByByReshmi Debnath Apr 17, 2026

শান্তিরবাজারে ভোট গণনা শুরু, উত্তেজনা রাজ্যে

শান্তিরবাজার, ১৭ এপ্রিল: বহু প্রতীক্ষিত এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার দিন আজ। রাজ্যের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের এই গুরুত্বপূর্ণ দিনে…

ByByTaniya Chakraborty Apr 17, 2026

দ্বিতীয় রাউন্ড গণনা শেষে ২৪ নং রাইমাভ্যালী কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী

আগরতলা, ১৭ এপ্রিল:  দ্বিতীয় রাউন্ড গণনা শেষে ২৪ নং রাইমাভ্যালী কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী। দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে…

ByByReshmi Debnath Apr 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top