News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঋষ্যমুখে বিজেপি ও তিপ্রা মথার সংঘর্ষে গুরুতর আহত দুইদলের অনেকেই
Image

ঋষ্যমুখে বিজেপি ও তিপ্রা মথার সংঘর্ষে গুরুতর আহত দুইদলের অনেকেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ ফের উত্তপ্ত ঋষ্যমুখ বিধানসভাকে কেন্দ্রের মতাই চম্পকনগরের করাইল্লা বাড়ি এলাকায়৷ বিজেপি ও তিপ্রা মথার সংঘর্ষে আহত একাধিক৷  রাজনৈতিক সন্ত্রাসের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে পারদ চড়ছে৷ বিজেপি এবং তিপ্রা মথার সংঘর্ষের ঘটনাকে নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের সুরও চড়িয়ে ধিক্কার মিছিল সভা করা হয়৷ জানা যায়, শুক্রবার রাতে ঋষ্যমুখ বিধানসভাকে কেন্দ্রের মতাই চম্পক নগরের করাইল্লা বাড়ি এলাকায় তিপ্রা মথা ও শাসক বিজেপি দলের মধ্যে রাজনৈতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে৷ তিপ্রা মথা দলের পক্ষ থেকে অভিযোগ দলীয় কর্মসূচি সেরে বাড়িতে যাওয়ার পথে নাকি তিপ্রা মথা কর্মীদের ওপর হামলা চালায় শাসক দল বিজেপির কর্মীরা৷ এই হামলার ফলে আহত হয় সুবল ত্রিপুরা, সম্রাট ত্রিপুরা, সুরেশ ত্রিপুরা নামে তিপ্রা মথার কর্মী৷ আহতদের বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসার পর সুবল ত্রিপুরার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করে দেয়৷

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top