News Flash

  • Home
  • খেলা
  •  পাঞ্জাব ম্যাচের জন্য রাজ্য রঞ্জি দল ঘোষিত
Image

 পাঞ্জাব ম্যাচের জন্য রাজ্য রঞ্জি দল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর।। পুনরায় ঘোষণা করা হয়েছে রঞ্জি ট্রফির ত্রিপুরা দলের খেলোয়াড়দের নাম। এবার তৃতীয় ম্যাচের জন্য। প্রতিপক্ষ পাঞ্জাব। খেলা আগরতলার এমবিবি স্টেডিয়ামে। শুরু ২৭ ডিসেম্বর থেকে। ঘরের মাঠে চার দিবসীয় ম্যাচের জন্য এবার সিলেকশন কমিটির সুপারিশ ক্রমে টিসিএ সচিব তাপস ঘোষ ১৫ সদস্য বিশিষ্ট রাজ্য দলের খেলোয়ারদের নাম ঘোষণা করেছেন। তৃতীয় ম্যাচের জন্য রাজ্য রঞ্জি দলটি হলো: বিশাল ঘোষ, উদিয়ান বোস, বিক্রম কুমার দাস, সুদীপ চ্যাটার্জী, দীপক ক্ষৈত্রী, ঋদ্ধিমান সাহা (অধিনায়ক), রজত দে (সহ অধিনায়ক), অর্কপ্রভ সিনহা, মনিশঙ্কর মুরাসিং, অভিজিৎ সরকার, অজয় সরকার, শংকর পাল, পারভেজ সুলতান, শ্রীদাম পাল, শুভম ঘোষ। সাপোর্ট স্টাফের তালিকায় কোন পরিবর্তন আনা হয়নি। সকল ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের আগামীকাল বেলা সাড়ে বারোটায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top