News Flash

  • Home
  • খেলা
  •  শান্তিরবাজারে অনূর্ধ্ব-১৩ ক্রিকেট জয় দিয়ে শুরু বাইখোড়াও
Image

 শান্তিরবাজারে অনূর্ধ্ব-১৩ ক্রিকেট জয় দিয়ে শুরু বাইখোড়াও

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর।। প্রথম ম্যাচে দুর্দান্ত জয় বাইখোড়া স্কুল দলের। শান্তির বাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ ছোটদের ক্রিকেটে ভাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল দল আজ দুর্দান্ত জয় পেয়েছে। হারিয়েছে জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণি স্কুলকে ৭ উইকেট এর ব্যবধানে। গ্রুপ লিগে বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুলের এটি প্রথম ম্যাচ। চরকবাই স্কুল মাঠে শনিবারে অনুষ্ঠিত খেলায় টস জিতে জোলাইবাড়ি স্কুল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ২৬ ওভার ৫ বল খেলে তারা ১১৮ রান সংগ্রহ করলে, বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল ১১ ওভার তিন বল খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে অধিনায়ক দ্বীপায়ন রায় দুর্দান্ত খেলেছে। তেত্রিশ বল খেলে ছয়টি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারি মেরে অপরাজিত ভূমিকায় সর্বাধিক ৭১ রান সংগ্রহ করে দলকে জয়ী করে তোলার পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও জিতে নেয়। বোলিংয়েও দুর্দান্ত সাফল্য পেয়েছিল ৪১ রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top