News Flash

  • Home
  • প্রধান খবর
  • পূর্ববর্তী সরকারের দাসত্বের মানসিকতা আমাদের মহান শিক্ষাব্যবস্থাকে মহিমান্বিত হতে দেয়নি : প্রধানমন্ত্রী
Image

পূর্ববর্তী সরকারের দাসত্বের মানসিকতা আমাদের মহান শিক্ষাব্যবস্থাকে মহিমান্বিত হতে দেয়নি : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): পূর্ববর্তী সরকারের দাসত্বের মানসিকতা আমাদের মহান শিক্ষাব্যবস্থাকে মহিমান্বিত হতে দেয়নি। স্বামীনারায়ণ গুরুকুলে যাতে আমাদের ঐতিহ্য ও মূল্য ভিত্তিক শিক্ষা প্রদান করা হয় তা নিশ্চিত করার জন্য আমাদের শিক্ষক এবং পুরোহিতরাই দায়িত্ব নিয়েছিলেন। শনিবার স্বামীনারায়ণ গুরুকুল রাজকোট সংস্থানের ৭৫ তম অমৃত মহোৎসবে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়ালি এই অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আবিষ্কার ও গবেষণা ভারতের জীবনধারার অংশ ছিল। নালন্দা এবং তক্ষশীলার মত বিশ্ববিদ্যালয় আমাদের গুরুকুল ঐতিহ্যের বৈশ্বিক গৌরবের সমার্থক ছিল।

প্রধানমন্ত্রী বলেছেন, খুব কম মানুষই হয়তো জানেন, গুরুকুলে দরিদ্র ছাত্রদের প্রতিদিন ফি হিসাবে এক টাকা দিতে হয়। এটিই দরিদ্রদের জন্য গুণমানসম্পন্ন শিক্ষাকে সহজলভ্য করে তুলছে। নালন্দা ও তক্ষশীলা বিশ্ববিদ্যালয় ছিল ভারতীয় শিক্ষা ব্যবস্থার পথপ্রদর্শক। বর্তমানে আমরা ভারতের যে সাংস্কৃতিক ঐশ্বর্য প্রত্যক্ষ করছি তারই ফল। মোদীর কথায়, সামাজিক বিজ্ঞান থেকে সৌর বিজ্ঞান, গণিত থেকে ধাতুবিদ্যা এবং জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত, আমরা অন্ধকার দিনে সমস্ত ক্ষেত্রে গবেষণা চালিয়েছি। আমরা নতুন ফলাফল অর্জন করেছি এবং আধুনিক বিজ্ঞানে যাত্রার পথ প্রশস্ত করেছে।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, আমরা যখন স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছি, আসুন আমরা আমাদের তরুণ প্রজন্মের জন্য একটি উন্নত ভবিষ্যত গড়তে অঙ্গীকার করি। আমাদের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একটি দুর্দান্ত ভূমিকা পালন করতে হবে। শিক্ষাগত পরিকাঠামো হোক অথবা শিক্ষানীতি, আমরা আগের চেয়ে দ্রুত গতিতে কাজ করছি। বর্তমানে আইআইটি, আইআইআইটি এবং এইমস-এর মত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বহুগুণ বেড়েছে। মোদীর কথায়, ডিজিটাল ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া, ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর মত দুর্দান্ত প্রোগ্রামগুলির সঙ্গে ভারত এগিয়ে চলেছে। সামগ্রিক উপায়ে সম্মিলিত প্রচেষ্টা অবশ্যই প্রতিটি জীবনকে পরিবর্তন করতে চলেছে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top