News Flash

  • Home
  • দেশ
  • তামিলনাড়ুর থেনিতে ৪০ ফুট গভীর গর্তে পড়ল গাড়ি, প্রাণ হারালেন ৮ জন পুণ্যার্থী
Image

তামিলনাড়ুর থেনিতে ৪০ ফুট গভীর গর্তে পড়ল গাড়ি, প্রাণ হারালেন ৮ জন পুণ্যার্থী

থেনি, ২৪ ডিসেম্বর (হি.স.): তামিলনাড়ুর থেনি জেলায় ৪০ ফুট গভীর গর্তে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জন পুণ্যার্থীর, এছাড়াও দু’জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৯ বছরের একটি বালকও রয়েছে। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে থেনি জেলার কুমুলি পর্বত গিরিপথে। নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৪০ ফুট গভীর গর্তে পড়ে যায় গাড়িটি।

শবরীমালা মন্দির দর্শনের পর শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন ১০ জন আয়াপ্পা ভক্ত, তাঁদের বাড়ি আনদিপাট্টির কাছে সাম্মুগাসুন্দরপুরম গ্রামে। কুমুলি মাউন্টেন রোডে ইরাইচালপালমের কাছে ছিলেন তাঁরা। জেলাশাসক কে ভি মুরলীধরণ জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ ফুট গভীর গর্তে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের, দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top