News Flash

  • Home
  • দেশ
  • করোনা নিয়ে কোনও রাজনীতি করা হয়নি, রাজ্যসভায় বললেন মনসুখ মান্ডভিয়া
Image

করোনা নিয়ে কোনও রাজনীতি করা হয়নি, রাজ্যসভায় বললেন মনসুখ মান্ডভিয়া

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): করোনা নিয়ে কোনও রাজনীতি করা হয়নি, বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। কংগ্রেস-সহ বিরোধীদের সমস্ত অভিযোগ খারিজ করে মনসুখ বলেছেন, “আমরা কোভিড নিয়ে কোনও রাজনীতি করিনি। গোটা দেশে বড় বড় হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে এবং চালানো হচ্ছে। আমরা দেশে পর্যাপ্ত পরিমাণ ওষুধ পর্যালোচনা করেছি।”

উল্লেখ্য, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় কোভিড প্রোটোকল মেনে চলার অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। এরপর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে কংগ্রেস। এদিনই সংসদ চত্বরে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, এখন যখন রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা দিল্লিতে প্রবেশ করতে চলেছে, তখন তাঁরা বলছে কোভিড-১৯ ওমিক্রন সংক্ৰমণ বাড়ছে। গুজরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচার নিয়েও প্রশ্ন তুলেছেন অধীর।

Releated Posts

জেলে বন্দি বিআরএস নেতার সঙ্গে দেখা কেটিআরের, ‘প্রতিহিংসার রাজনীতি’ অভিযোগ কংগ্রেস সরকারের বিরুদ্ধে

হায়দরাবাদ, ৪ মে (আইএএনএস): তেলেঙ্গানায় কংগ্রেস সরকারের বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ তুললেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর কার্যনির্বাহী সভাপতি…

ByByNews Desk May 4, 2026

বিক্রমশীলা সেতুর অংশ ভেঙে পড়া: তৎপর বিহার সরকার, সেনার সাহায্য চাওয়া হল

পাটনা, ৪ মে (আইএএনএস): ভাগলপুরে বিক্রমশীলা সেতু-র একটি অংশ ভেঙে পড়ার ঘটনার পর দ্রুত তৎপর হয়েছে বিহার সরকার।…

ByByNews Desk May 4, 2026

মধ্যপ্রাচ্য সংকটের জেরে এপ্রিলে কমল ভারতের বিমান যাত্রী সংখ্যা

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে এপ্রিলে দেশে বিমান যাত্রী সংখ্যায় ধাক্কা লাগল। মার্চের তুলনায় দেশীয় ও…

ByByNews Desk May 4, 2026

‘রাম রাজ্য’ প্রতিষ্ঠিত হবে বাংলায়, প্রাথমিক প্রবণতায় এগিয়ে বিজেপি: সুকান্ত মজুমদার

বালুরঘাট, ৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক গণনার প্রবণতায় বিজেপি এগিয়ে থাকার ইঙ্গিত মিলতেই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top