News Flash

  • Home
  • দেশ
  • অন্ডালে কোলিয়ারি-তে খনিকর্মীর অস্বাভাবিক মৃত্যু
Image

অন্ডালে কোলিয়ারি-তে খনিকর্মীর অস্বাভাবিক মৃত্যু

দুর্গাপুর, ২১ ডিসেম্বর (হি. স.) : কর্মরত অবস্থায় খনিকর্মীর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে বিস্তর চাঞ্চল্য ছড়িয়েছে অন্ডালের কাজোড়া এরিয়ার পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে। পুলিশ সুত্রে জানা গেছে, মৃতের নাম জগদীশ হরিজন (৫৯)।

মঙ্গলবার রাত দশটা নাগাদ ইসিএল এর পড়াশকোল ইস্ট কোলিয়ারি পাম্প হাউস থেকে উদ্ধার হয় খনি কর্মী জগদীশ হরিজনের মৃতদেহ। কোলিয়ারি সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মত জগদীশবাবু মঙ্গলবার নাইট শিফটে কাজে যোগ দেন। রাত্রি দশটা নাগাদ পাম্প হাউসে সহকর্মী মৃতদেহটি লক্ষ্য করে অন্যান্য সহকর্মীদের খবর দেন। খবর পেয়ে কোলিয়ারীর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জগদীশ বাবুকে মৃত বলে ঘোষণা করেন। কর্মরত অবস্থায় মৃত্যু হওয়ায়, জগদীশ বাবুর এক নিকট আত্মীয়র চাকরি ও ক্ষতিপূরণের দাবি জানান সহকর্মীরা। রাতে প্রচন্ড ঠান্ডার কারণে জগদীশ বাবুর মৃত্যু হয়ে থাকতে পারে বলে সহকর্মীদের একাংশের মত। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top