News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় বানরের উৎপাত বন্ধ করতে ব্যর্থ বনকর্মীরা, নির্বিচারে চলছে হত্যা
Image

তেলিয়ামুড়ায় বানরের উৎপাত বন্ধ করতে ব্যর্থ বনকর্মীরা, নির্বিচারে চলছে হত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ তেলিয়ামুড়ায় বানরের উৎপাতে মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছেন৷ বানরের উৎপাত বন্ধ করতে বনদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ একাংশের জনগণ ক্ষুব্ধ হয়ে বানরকে হত্যা করতে উদ্ধত হচ্ছেন৷ এ ধরনের প্রবণতা বন্ধ করার জন্য বনদপ্তরকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে বন্যপ্রাণী প্রেমীরা দাবি জানিয়েছেন৷৷ বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে’- কথাটি যেমন বাস্তব সত্য,ঠিক তেমনি বর্তমান সময়কালে বনের কিছু পশু পাখি বন ধীরে ধীরে ধবংস হয়ে যাওয়ার ফলে লোকালয়ে চলে আসছে৷ তেলিয়ামুড়ায় হাতির সমস্যার বানরের উৎপাত চরম আকার ধারণ করেছে৷ বানরের সমস্যা নিরসনে উদ্যোগ গ্রহণ করলেও প্রায় প্রত্যেকদিন বনদপ্তরের উদাসীনতায় বানর হত্যার ঘটনা ঘটে চলেছে৷ তা দুর্ঘটনাই হোক কিংবা সাধারণ মানুষ জনদের রোষানলে পড়েই হোক বানরের মৃত্যু ঘটে চলেছে৷ ’বানর’ ইদানীং কালে সাধারণ মানুষ জনদের ব্যাপক হয়রানি করছে৷ কখনো কখনো বাড়ি ঘরে প্রবেশ করে মানুষ জনদের মূল্যবান সামগ্রী, খাদ্যবস্ত ইত্যাদি নিয়ে পালিয়ে যাচ্ছে৷  আবার কখনো দলবেঁধে মানুষজনদের উপর হামলাও চালাচ্ছে৷ বনদপ্তর থেকে বানর তাড়ানোর উদ্দেশ্যে   একটি দল গঠন করে দেওয়া হয়েছিল৷ বানর তাড়ানোর কাজে নিযুক্ত কর্মীদের উদাসীনতায় এবং বনদপ্তরের খামখেয়ালীর ফলে  তেলিয়ামুড়া গৌরাঙ্গটিলা এলাকায় কে বা কারা  বানরকে নৃশংসভাবে গলায় দড়ি বেঁধে মেরে নোংরা আবর্জনার সঙ্গে ফেলে রেখে চলে যায়৷ পরবর্তীতে এলাকার সচেতন মানুষজন সহ পশু প্রেমীরা ঘটনাটি প্রত্যক্ষ করে  বন কর্মীদের ঘটনার খবর পাঠায়৷ অন্যদিকে, একই দিনে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তেলিয়ামুড়া থানা সংলগ্ণ দশমীঘাট রাস্তার উপর একটি দৈত্যাকার বানর মাটিতে লুটিয়ে পড়ে৷ তেলিয়ামুড়াবাসী চাইছে তেলিয়ামুড়া থেকে  বানরের উৎপাত বন্ধ করার জন্য বনদপ্তর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক৷  অন্যদিকে এভাবে নৃশংসভাবে বানর হত্যার ঘটনাকে মোটেও ভালো চোখে দেখছে না পশুপ্রেমী মহল৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top