News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় স্বাগত জানানো হল বিজেপি যুব মোর্চার রাষ্ট্র সভাপতিকে
Image

আগরতলায় স্বাগত জানানো হল বিজেপি যুব মোর্চার রাষ্ট্র সভাপতিকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ বুধবার এম বি বি বিমানবন্দর থেকে যুব বিজয় সংকল্প যাত্রার মাধ্যমে স্বাগত জানানো  হয় বিজেপি যুব মোর্চার রাষ্ট্রীয় সভাপতি তথা কর্নাটকের বেঙ্গালুরু দক্ষিণ লোকসভার সাংসদ তেজস্বী সূর্যকে৷দুদিনের রাজ্য শহরে আসেন বিজেপি যুব মোর্চার রাষ্ট্রীয় সভাপতি তথা কর্নাটকের বেঙ্গালুরু দক্ষিণ লোকসভার সাংসদ তেজস্বী সূর্য৷ রাষ্ট্রীয় সভাপতি হওয়ার পর এটাই প্রথম তার রাজ্য সফর৷ এদিন সকালে এমবিবি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপি- যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদুল বনিক, কেন্দ্রীয়  কমিটির সদস্য কিশোর দাস সহ অন্যান্যরা৷ বিজেপি যুব মোর্চার সদর ও গ্রামীণ জেলার কার্যকর্তারা যুব বিজয় সংকল্প যাত্রা নামে বাইক যা লির মাধ্যমে তাকে স্বাগত জানায়৷ যুব মোর্চার বিভিন্ন কর্মসূচীতে অংশ নিতে তাঁর রাজ্য সফর৷ স্বাগত জানানোর জন্য কার্যকর্তাদের আন্তরিকতায় সন্তোষ ব্যক্ত করেন বিজেপি যুব মোর্চার রাষ্ট্রীয় সভাপতি তেজস্বী সূর্য৷ ত্রিপুরার যুবদের নিয়ে নতুন ত্রিপুরা গড়তে এবং নতুন ভারত গড়ার সংকল্প নিয়ে রাজ্য সফর৷ যুব বিজয় সংকল্প যাত্রাটি শেষ হবে রবীন্দ্রভবন প্রাঙ্গনে৷

Releated Posts

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

ধর্মনগর উপনির্বাচনের গণনা ঘিরে কড়া নিরাপত্তা, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের

ধর্মনগর, ৩ মে: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে চরম তৎপরতা শুরু হয়েছে উত্তর জেলাজুড়ে। আগামীকাল ৪…

ByByReshmi Debnath May 3, 2026

বেকার সমস্যা, নিয়োগ বাতিল ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরব বিধায়ক গোপাল চন্দ্র রায়

 আগরতলা, ৩ মে: রাজ্যে ক্রমবর্ধমান বেকার সমস্যা, পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া বাতিল, নেশা কারবার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর…

ByByReshmi Debnath May 3, 2026

আগামীকাল ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা, চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতি

আগরতলা, ৩ মে: সোমবার সকাল ৮টা থেকে শুরু হতে চলেছে ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা। ভোট গণনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top