News Flash

  • Home
  • খেলা
  •  বিলোনিয়ায় ক্রিকেট : সুপার লিগেও জয় দিয়ে শুরু আমজাদ নগরের
Image

 বিলোনিয়ায় ক্রিকেট : সুপার লিগেও জয় দিয়ে শুরু আমজাদ নগরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর।। আমজাদ নগর স্কুলও জয় পেয়েছে। সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে আমজাদ নগর স্কুল দল এখন পয়েন্ট তালিকার শীর্ষে। সুপার লিগের প্রথম ম্যাচে আজ-ই বিলোনিয়া গভর্ণমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল আর্য কলোনি স্কুলকে হারিয়ে ছিল। দিনের অপার খেলায় আমজাদ নগর স্কুল ৯ উইকেটে বিশাল ব্যবধানে বিলোনিয়া বিদ্যাপীঠকে হারিয়ে গভর্ণমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলকে ছাপিয়ে উপরে উঠে এসেছে। নর্থ বিলোনিয়া গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে বিলোনিয়া বিদ্যাপীঠ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছুতেই কাঙ্খিত রান পায়নি। দলীয় রান ৫ এর মধ্যে পাঁচটি উইকেট হারিয়ে বিলোনিয়া বিদ্যাপীঠ প্রচন্ড ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। শেষ পর্যন্ত ১০ ওভার তিন বল খেলে ৩১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে সুরজিৎ মগ ও আপন ত্রিপুরার ব্যাটে ১০ করে রান এসেছে। আমজাদ নগরের সুজন মিয়া তিন রানে চারটি এবং রকিবুল ইসলাম ১০ রানে দুটি উইকেট পেয়েছে। শূন্য রানে প্রথম উইকেটের পতন ঘটলেও দ্বিতীয় উইকেটের জুটিতে শাকিল মিয়া ও আকাশ হোসেন দৃঢ়তার সঙ্গে ব্যাট চালিয়ে দলকে জয় এনে দেয়। শাকিল ১৩ রানে এবং আকাশ ১৫ রানে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। বিলোনিয়া বিদ্যাপীঠের অভিনয় মজুমদার একমাত্র উইকেটটি পেয়েছে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top