News Flash

  • Home
  • দিনের খবর
  • এসএসসির গ্রুপ ডি নিয়োগে টাকার লেনদেন, ইডিকে তদন্তের নির্দেশ আদালতের
Image

এসএসসির গ্রুপ ডি নিয়োগে টাকার লেনদেন, ইডিকে তদন্তের নির্দেশ আদালতের

কলকাতা, ২১ ডিসেম্বর (হি.স.) : স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে মোটা টাকার লেনদেন নিয়ে ইডিকে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বুধবার থেকেই ইডিকে তদন্ত শুরু করতে বললেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, সাদা ওএমআর শিটে চাকরি হয়েছে। সেই শিট বিকৃত করা হয়েছে। তার আড়ালে মোটা টাকার লেনদেন হয়েছে। সেই টাকার উৎস খুঁজতে ইডি তদন্ত করবে।

এর আগে আদালতের নির্দেশেই মামলাকারী, সিবিআই এবং স্কুল সার্ভিস কমিশনের প্রতিনিধিরা বৈঠক করেন। একশো ওএমআর শিটের বিকৃতি খতিয়ে দেখে মামলাকারী রিপোর্ট পেশ করেন আদালতে। সূত্রের খবর, কমিশনও ওএমআর শিটের বিকৃতির অভিযোগ মেনে নিয়েছে। আদালতের নির্দেশ, ওই একশো বিকৃত শিট কমিশনের ওয়েবসাইটে ২২ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।

বিচারপতি জানতে চান, ওএমআর শিটে শূন্য থেকে কোন রহস্যে নম্বর বেড়ে ৪৩ হয়ে গেল। তিনি ব্যঙ্গের ছলে বলেন, সর্বোচ্চ নম্বর ৪৫, তাই একটু কম করে ৪৩ করা হয়েছে। মামলাকারীর আইনজীবী ফিরদোস সামিম জানান, নবম-দশমের ক্ষেত্রে সর্বোচ্চ নম্বর ৫৫। সেখানে দেওয়া হয়েছে ৫৩। বিচারপতি বলেন, লাল, নীল, সবুজ, হলুদ সব নদী গিয়ে সাগরে পড়েছে। এই মামলার পরবর্তী শুনানি ১৩ জানুয়ারি।

Releated Posts

ওমান উপকূলে ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু: পবন কল্যাণ ও লোকেশের নীরবতা নিয়ে প্রশ্ন কংগ্রেস সাংসদের

হায়দরাবাদ, ১২ জুন (আইএএনএস): ওমান উপকূলে একটি জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top