News Flash

  • Home
  • দিনের খবর
  • মাদক একটি মারাত্মক সমস্যা যা ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে : অমিত শাহ
Image

মাদক একটি মারাত্মক সমস্যা যা ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে : অমিত শাহ

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): মাদক একটি মারাত্মক সমস্যা যা ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। বুধবার লোকসভায় বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন লোকসভায় অমিত শাহ বলেছেন, মাদক থেকে যে লাভ হচ্ছে তা সন্ত্রাসবাদের কাজে লাগানো হচ্ছে। অমিত শাহ এদিন লোকসভায় বলেছেন, মাদকের বিষয়ে আমাদের সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। যে দেশগুলি আমাদের দেশে সন্ত্রাসবাদকে উৎসাহিত করছে, তারা মাদকের মুনাফা লাভকে সন্ত্রাসের কাজে ব্যবহার করছে। এই জঘন্য টাকার উপস্থিতিও ধীরে ধীরে আমাদের অর্থনীতিকে ফাঁপা করে দিচ্ছে।

সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে আহ্বান জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে একসঙ্গে মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে। সীমান্ত, বন্দর ও বিমানবন্দর দিয়ে মাদকের প্রবেশ বন্ধ করতে হবে। রাজস্ব বিভাগ, এনসিবি এবং মাদকবিরোধী সংস্থাগুলিকে এই ঝুঁকির বিরুদ্ধে কাজ করতে হবে। অমিত শাহ বলেছেন, আমাদের সরকারের নীতি খুবই স্পষ্ট, যারা মাদক সেবন করে তারা ভিকটিম, তাদের প্রতি আমাদের সংবেদনশীল হওয়া উচিত এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য একটি অনুকূল পরিবেশ দেওয়া উচিত। তবে মাদক ব্যবসায় জড়িতদের রেহাই দেওয়া উচিত নয়।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top