News Flash

  • Home
  • দিনের খবর
  • লখনউয়ে গোমতী নদীতে পড়ে গেল গাড়ি, দু’জন উদ্ধার হলেও বাকি দু’জনের খোঁজ নেই
Image

লখনউয়ে গোমতী নদীতে পড়ে গেল গাড়ি, দু’জন উদ্ধার হলেও বাকি দু’জনের খোঁজ নেই

লখনউ, ২১ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের লখনউয়ে রাস্তা থেকে পিছলে গোমতী নদীতে পড়ে গেল একটি। দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়িতে মোট ৪ জন ছিলেন, তাঁদের মধ্যে দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে, দু’জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মহানগর থানা এলাকায়, বৈকুন্ঠ ধাম নদীর তীরের উল্টোদিকে। বিকাশ নগরের দিকে যাচ্ছিল গাড়িটি, রাস্তায় কাঁদা থাকায় গাড়ির চাকা পিছলে যায়, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গোমতী নদীতে পড়ে যায়।

ডিএম সূর্যপাল গাংওয়ার জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে মোট ৪ জন ছিলেন, দু’জনকে উদ্ধার করা হয়েছে। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ জানিয়েছে, রাস্তায় কাঁদা থাকায় গাড়ির চাকা পিছলে যায়, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গোমতী নদীতে পড়ে যায় গাড়িটি। জেলাশাসক জানিয়েছেন, উদ্ধার হওয়া দু’জন হলেন-দুষ্যন্ত ও অভিষেক। রাহুল ও মীনার খোঁজ পাওয়া যায়নি। গোমতী নগরে একটি বিউটি পার্লার চালাতেন ৪ জন। গাড়িটিতে একটি কুকুরও ছিল, সেই কুকুরটির মৃত্যু হয়েছে।

Releated Posts

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top