News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বস্ত্রশিল্পের উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপে ত্রিপুরার তাঁত বস্ত্রের কদর বাড়ছে : হস্ততাঁত শিল্পমন্ত্রী
Image

বস্ত্রশিল্পের উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপে ত্রিপুরার তাঁত বস্ত্রের কদর বাড়ছে : হস্ততাঁত শিল্পমন্ত্রী

শান্তিরবাজার, ২০ ডিসেম্বর (হি. স.) : বস্ত্রশিল্পের উন্নয়নে ত্রিপুরা সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এরফলে রাজ্য ও বহির্রাজ্যে ত্রিপুরার তাঁত বস্ত্রের কদর বাড়ছে। রাজ্যভিত্তিক হস্ততাঁত ও বস্ত্রমেলা আজ শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে। ওই মেলার উদ্বোধন করে  হস্ততাঁত শিল্পমন্ত্রী রামপদ জমাতিয়া একথা বলেছেন।

এদিন তিনি বলেন, ত্রিপুরায় বস্ত্র শিল্পের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপরও সরকার গুরুত্ব দিয়েছে। অনুষ্ঠানে বিধায়ক প্রমোদ রিয়াং বক্তব্য রাখেন।

মেলায় ৫০টি স্টল খোলা হয়েছে। ১৪দিন ধরে এই মেলা চলবে। আগামী ২ জানুয়ারি রাজ্যভিত্তিক এই মেলার সমাপ্তি হবে। মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Releated Posts

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

দুষ্কৃতীদের হামলার অভিযোগে শান্তিরবাজার থানায় স্মারকলিপি অটোচালকদের, দোষীদের গ্রেপ্তারের দাবি

শান্তিরবাজার, ১৩ মে: শান্তিরবাজার রেলস্টেশন এলাকায় অটোচালকদের উপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার…

ByByReshmi Debnath May 13, 2026

গৃহবধূর রহস্যমৃত্যু, স্বামী-শাশুড়িসহ তিনজনকে আটক

কাঠালিয়া, ১৩ মে : কাঠালিয়া ব্লকের ভবানীপুর এলাকায় এক গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top