News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সম কাজে সম বেতনের দাবিতে ডেপুটেশন মাদ্রাসা শিক্ষকদের, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি
Image

সম কাজে সম বেতনের দাবিতে ডেপুটেশন মাদ্রাসা শিক্ষকদের, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

আগরতলা, ২০ ডিসেম্বর (হি. স.) : সম কাজে সম বেতন সহ সাত দফা দাবিতে মঙ্গলবার বিদ্যালয় শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়েছে অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স এসোসিয়েশন রাজ্য কমিটি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের সভাপতি আব্দুল আলিম বলেন, মাদ্রাসা শিক্ষকদের সম কাজে সম বেতন সহ সবশিক্ষা শিক্ষকদের ন্যায় সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হোক। সাথে তিনি যোগ করেন, মাদ্রাসায় কর্মরত অবস্থায় শিক্ষকের মৃত্যু হলে, তাঁর পরিবারকে এককালীন ২৫ লক্ষ টাকা দিতে হবে।

এছাড়া, মাদ্রাসায় শূন্যপদ পূরণ, ত্রিপুরা এসইএমএম স্কিমের অধীনে ১২৯টি মাদ্রাসায় কর্মরত শিক্ষকসহ মাদ্রাসাকে সরকারি অনুদানের আওতায় আানার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি।

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে মাদ্রাসা শিক্ষকরা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। 

Releated Posts

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top