News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় পৃথক দূর্ঘটনায় লরি চালক সহ গুরুতর আহত দুই
Image

তেলিয়ামুড়ায় পৃথক দূর্ঘটনায় লরি চালক সহ গুরুতর আহত দুই

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ ডিসেম্বর৷৷ তেলিয়ামুড়া মহকুমায় একের পর এক ভয়াবহ যান দুর্ঘটনা যেন গোটা মহকুমাবাসীর মধ্যে এক প্রকার আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে৷ প্রায় প্রতিদিনই তেলিয়ামুড়া মহকুমার কোথাও না কোথাও ভয়াবহ যান দুর্ঘটনা লেগেই রয়েছে৷ আর প্রতিটি দুর্ঘটনায় গুরুতর আহত হচ্ছে এই দুর্ঘটনাগুলির কবলে পড়া মানুষ জনেরা৷ এমনকি প্রাণও হারাতে হয়েছে ইদানিং কালে যান দুর্ঘটনার কবলে পরে বহু মানুষজনদের৷ সোমবার গভীর রাতে এবং মঙ্গলবার দিন সকাল নাগাদ ভয়াবহ দুটি যান দুর্ঘটনা ঘটে তেলিয়ামুড়া মহকুমায়৷ সোমবার গভীর রাতে মুঙ্গিয়াকামী থানাধীন ৩৯ মাইল এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে বহিরাজ্যের এনএল-১০- এল১৫৯ নম্বরের একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ যান দুর্ঘটনার কবলে পড়ে৷ গুরুতর আহত হয় নান্টু মালাকার নামের ওই ট্রাক গাড়ির চালক৷ পরবর্তীতে দমকল কর্মীরা ট্রাকের চালককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুম হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা গুরুতর হওয়াতে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী আগরতলার জি.বি.পি হাসপাতালে পাঠিয়ে দেয় প্রাথমিক চিকিৎসার পর৷
এই যান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো মঙ্গলবার দিন সকাল নাগাদ মুঙ্গিয়াকামী থানাধীন শালবাগান এলাকায় পথ চলতি কোন এক গাড়ি সজোরে ধাক্কা দেয় একটি সুকটিকে৷ গাড়ির ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে সুকটি এবং সুকটিতে থাকা সুকটি চালক ধনকুমার দেববর্মা৷ গুরুতর আহত অবস্থায় রাস্তার উপর সুকটির চালককে পড়ে থাকতে দেখে পথ চলতি মানুষজনেরা খবর দেয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের, খবর পেয়ে দমকল কর্মীরা গুরুতর আহত অবস্থায় সুকটির চালক ধনকুমার দেববর্মাকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এবং বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ওই সুকটির চালকের চিকিৎসা চলছে৷  তেলিয়ামুড়া মহকুমায় একের পর এক ভয়াবহ যান দুর্ঘটনায় তেলিয়ামুড়া মহকুমা ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনা নিয়েও ননাহ প্রশ্ণচিহ্ণের জন্ম দিচ্ছে!

Releated Posts

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top