News Flash

  • Home
  • বিদেশ
  • ২০২৩ সালে শেষ হবে ইউক্রেন যুদ্ধ, আশা রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের
Image

২০২৩ সালে শেষ হবে ইউক্রেন যুদ্ধ, আশা রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের

জেনেভা, ২০ ডিসেম্বর (হি.স.): ইউক্রেন যুদ্ধ ২০২৩ সালে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার বছরের শেষ সংবাদ সম্মেলনে তিনি এ আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে খুব দ্রুত আলোচনার কোনও সম্ভাবনা দেখছেন না। এর ফলে ক্রমবর্ধমান সামরিক সংঘাত অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

তবে ২০২৩ সালের শেষ নাগাদ এই যুদ্ধ থামবে বলে তিনি দৃঢ়ভাবে আশা ব্যক্ত করেন। একইসঙ্গে যুদ্ধ বন্ধ করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে গুতেরেস রাষ্ট্রসঙ্ঘ ও তুরস্কের মধ্যস্থতায় করা ইউক্রেন-রাশিয়া শস্যচুক্তির কথাও উল্লেখ করেন। তিনি মনে করেন, শস্য ও সার রফতানির ক্ষেত্রে এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ চুক্তির কারণে ইউক্রেনের তিন বন্দর দিয়ে এখন পর্যন্ত ১৪ মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য বিদেশে গেছে।

এসময় বিক্ষোভকারীদের ওপর ইরান সরকারের দমন-পীড়নের নিন্দা করেন রাষ্ট্রসঙ্ঘ মহাসচিব। তিনি বিশ্বের সব দেশকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান।–

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top