News Flash

  • Home
  • খেলা
  • অমরপুরে ক্রিকেট জয়ী টাউন স্কুল
Image

অমরপুরে ক্রিকেট জয়ী টাউন স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর।। বল হাতে বিধ্বংসী প্রীতম পাল। প্রীতমের হাত ধরেই সহজ জয় পেলো দক্ষিণ অমরপুর টাউন স্কুল। ৮ উইকেটে পরাজিত করে দেবার্পিত ক্রিকেট আকাদেমিকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। চন্ডিবাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে প্রীতমের বিধ্বংসী বোলিংয়ের সামনে ২২ গজে লুটে পড়ে দেবার্পিত ক্রিকেট আকাদেমির ব্যাটসম্যান-‌রা। দল ২৪ ওভার ৪ বল খেলে মাত্র ৫২ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ১৮ রান পায় অতিরিক্ত খাতে। দলের কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দক্ষিণ অমরপুর টাউন স্কুলের পক্ষে প্রীতম পাল (‌৭/‌১০) সফল বোলার। জবাবে কেলতে নেমে দক্ষিণ অমরপুর টাউন স্কুল১২.‌১ ওভারে ২ উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দল সর্বোচ্চ ২৭ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে শুভম দাস ৩৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৭ (‌অপ:‌) রান করে। ‌‌

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top