ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর।। বল হাতে বিধ্বংসী প্রীতম পাল। প্রীতমের হাত ধরেই সহজ জয় পেলো দক্ষিণ অমরপুর টাউন স্কুল। ৮ উইকেটে পরাজিত করে দেবার্পিত ক্রিকেট আকাদেমিকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে। চন্ডিবাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে প্রীতমের বিধ্বংসী বোলিংয়ের সামনে ২২ গজে লুটে পড়ে দেবার্পিত ক্রিকেট আকাদেমির ব্যাটসম্যান-রা। দল ২৪ ওভার ৪ বল খেলে মাত্র ৫২ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ১৮ রান পায় অতিরিক্ত খাতে। দলের কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দক্ষিণ অমরপুর টাউন স্কুলের পক্ষে প্রীতম পাল (৭/১০) সফল বোলার। জবাবে কেলতে নেমে দক্ষিণ অমরপুর টাউন স্কুল১২.১ ওভারে ২ উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দল সর্বোচ্চ ২৭ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে শুভম দাস ৩৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৭ (অপ:) রান করে।

অমরপুরে ক্রিকেট জয়ী টাউন স্কুল
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















