News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় ক্রিকেটে দ্বীপতনু ৬ উইকেটে পেলেও জয়ী বিদ্যাপীঠ
Image

বিলোনিয়ায় ক্রিকেটে দ্বীপতনু ৬ উইকেটে পেলেও জয়ী বিদ্যাপীঠ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর।।বিফলে গেলো দ্বীপতনু পালের বিধ্বংসী বোলিং। দলীয় ব্যাটসম্যানদের ব্যর্থতায় কাজে এলো না দ্বীপতনু পালের ৬ উইকেট। জয় পেলো বিদ্যাপীঠ স্কুল। ৩৭ রানে পরাজিত করে বিলোনিয়া সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। আমজাদনগর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বল হাতে বিধ্বংসী রূপ নেয় দ্বীপতনু পাল। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে বিদ্যাপীঠ স্কুল ৮৬ রান করে। দলের পক্ষে সৌরজিৎ মগ ২১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১,রাজবীর ভুইয়ান ৩৩ বল খেলে ১৫ এবং সুরেশ ত্রিপুরা ২০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। বিলোনিয়া সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের দ্বীপতনু পাল (‌৬/‌১৩) এবং দ্বীপতনু বিশ্বাস (‌২/‌৩০)‌ সফল বোলার। জবাবে খেলতে নেমেমাত্র ৪৯ রানে গুটিয়ে যায় বিলোনিয়া সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। দল সর্বোচ্চ ১৩ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে দেবজ্যোতি চৌধুরি ১১ রান করে ৩৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে। বিদ্যাপীঠ স্কুলের পক্ষে দ্বীপতনু পাল (‌৪/‌১২) এবং অভিনয় মজুমজদার (‌৪/‌১৩) সফল বোলার।‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top