ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর।।বিফলে গেলো দ্বীপতনু পালের বিধ্বংসী বোলিং। দলীয় ব্যাটসম্যানদের ব্যর্থতায় কাজে এলো না দ্বীপতনু পালের ৬ উইকেট। জয় পেলো বিদ্যাপীঠ স্কুল। ৩৭ রানে পরাজিত করে বিলোনিয়া সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে। আমজাদনগর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বল হাতে বিধ্বংসী রূপ নেয় দ্বীপতনু পাল। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে বিদ্যাপীঠ স্কুল ৮৬ রান করে। দলের পক্ষে সৌরজিৎ মগ ২১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১,রাজবীর ভুইয়ান ৩৩ বল খেলে ১৫ এবং সুরেশ ত্রিপুরা ২০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। বিলোনিয়া সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের দ্বীপতনু পাল (৬/১৩) এবং দ্বীপতনু বিশ্বাস (২/৩০) সফল বোলার। জবাবে খেলতে নেমেমাত্র ৪৯ রানে গুটিয়ে যায় বিলোনিয়া সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। দল সর্বোচ্চ ১৩ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে দেবজ্যোতি চৌধুরি ১১ রান করে ৩৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে। বিদ্যাপীঠ স্কুলের পক্ষে দ্বীপতনু পাল (৪/১২) এবং অভিনয় মজুমজদার (৪/১৩) সফল বোলার।

বিলোনিয়ায় ক্রিকেটে দ্বীপতনু ৬ উইকেটে পেলেও জয়ী বিদ্যাপীঠ
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















