News Flash

  • Home
  • দিনের খবর
  • নদিয়ার তৃণমূল নেতা খুনে দমদম থেকে ধৃত আরও ২
Image

নদিয়ার তৃণমূল নেতা খুনে দমদম থেকে ধৃত আরও ২

বহরমপুর, ১৮ ডিসেম্বর (হি.স.): নদিয়ার তৃণমূল নেতা খুনের ঘটনায় কলকাতার দমদম থেকে আরও দুজনকে গ্রেফতারর করল মুর্শিদাবাদ পুলিশ। রাজকুমার কবিরাজ এবং পিংকু মণ্ডল নামে ওই দুই অভিযুক্তকে দমদম থেকে গ্রেফতার করা হয়। রবিবার তাদের আদালতে তোলা হবে।

গত ২৪ নভেম্বর নওদা থানার টিয়াকাটা ফেরিঘাট এলাকার শিবনগর প্রাথমিক বিদ্যালয় পাড়ায় বাড়ি ফেরার পথে খুন হন তৃণমূল নেতা মতিরুল ইসলাম। তিনি নদিয়ার করিমপুর ২ নম্বর ব্লকের সংঘ্যালঘু সেলের নেতা ছিলেন। তাঁর স্ত্রী নারায়নপুর ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। আমতলা মিশনে থাকে দম্পতির ছেলে। তাঁকে দেখতে মুর্শিদাবাদে গিয়েছিলেন মতিরুল। সন্ধে সেখান থেকে ফিরছিলেন। বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন ওই তৃণমূল নেতা।

২৫ নভেম্বর মতিরুলের স্ত্রী রিনা বিশ্বাস নওদা থানায় ১০ জন অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে নওদা থানার পুলিশ সাতজনকে গ্রেফতারর করে। ধৃতদের নাম যথাক্রমে, ইস্রাফিল মণ্ডল, এলেম বক্স, কিতাব মণ্ডল, আসান শেখ, জাকির শেখ, রবিউল শেখ এবং মনিরুল শেখ। এবার আরও দু’জনকে দমদম এলাকা থেকে গ্রেপ্তার করল পুলিশ।

এ পর্যন্ত ওই খুনের ঘটনায় দু’টি স্বয়ংক্রিয় পিস্তল, একটি মোটরবাইক এবং নিহত মতিরুলের সোনার আংটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে সামান্য দূরে প্লাসটিক জারের মধ্যে লুকিয়ে রাখা চারটি বোমাও উদ্ধার করে পুলিশ। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল বলেন, “নদিয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলাম খুনের অভিযোগে এপর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করা হল। এর মধ্যে মুর্শিদাবাদ জেলার দু’জন এবং নদিয়ার সাতজন রয়েছে।” এদিকে রাজকুমার কবিরাজ এবং পিংকু মণ্ডলের নাম অভিযোগের তালিকায় ছিল। তাদের বাড়ি নদিয়ায়।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top