News Flash

Image

কল্যাণপুরে পাচারকালে কাঠ সহ আটক দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৭ ডিসেম্বর৷৷ কাঠ পাচার করতে গিয়ে মারুতি ভ্যান গাড়ি সহ আটক দুইজন৷ শনিবার সকালেই চোরাই কাঠ উদ্ধার করলেন কল্যাণপুর ফরেস্ট রেঞ্জ অফিসার সূর্য চরণ দেববর্মা৷ তিনি জয়েন্ট পাট্টা ভেরিফিকেশনে উত্তর মহারানীপুর যাচ্ছিলেন বাইকে করে৷ হটাৎই একটি চোরাই কাঠ বোঝাই মারুতি ভ্যান তার চোখে পরে৷ গাড়িটি বন দপ্তরের আধিকারিককে দেখে দ্রুত গতিতে পালাতে চেষ্টা করে৷ কিন্তু রেঞ্জ অফিসারও তার পিছু ধাওয়া করেন৷ চোরাই কাঠ ভর্তি গাড়িটি উত্তর মহারানীপুর থেকে শান্তিনগর যাচ্ছিল৷ এরপর রামকুমার তালুকদার পাড়া এলাকায় ওই মারুতি ভ্যানটি একজন বন দপ্তরেরই পার্মানেন্ট লেবার এর সহায়তায় আটক করে বন দপ্তর৷ গাড়িতে থাকা প্রায় ২৫ ফুট বেআইনী কাঠ উদ্ধার করা হয়৷ গাড়ির ড্রাইভার জয়রাম দেববর্মা এবং তার সাথী তখিরাই দেববর্মা কে গ্রেপ্তার করা হয়৷ আটক করা হয় গাড়িটি৷ যে কাঠ উদ্ধার হয় তার বেশিরভাগই রঙ্গিয়া ও মরই বলে বন দপ্তর সূত্রে জানানো হয়৷ যার বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকারও বেশী৷ প্রায় সময় এই পথ দিয়ে চোরাই কাঠ পাচার হয় বলে খবর রয়েছে৷ উল্লেখ্য কল্যাণপুর রেঞ্জ এ ফরেস্ট ল্যান্ড আছে প্রায় তিন হাজার ছয়শো হেক্টর৷ অথচ এই বিশাল পরিমান ফরেস্ট ল্যান্ড দেখাশুনার জন্য রয়েছেন মাত্র দুই জন অফিসার৷ একজন রেঞ্জ অফিসার সূর্য চরণ দেববর্মা এবং আরেকজন হলেন ফরেস্টার তথা বিট অফিসার ফিরোজ খান৷ বিট অফিসার ও বয়সের ভারে ন্যুব্জ৷ তারও চাকরী জীবন শেষ হবার মুখে৷ স্বাভাবিক ভাবেই এই বিশাল ফরেস্ট ল্যান্ড দুই জন মাত্র অফিসার এর পক্ষে সব সময় দেখাশোনা করা সম্ভব নয়৷ এরপর কল্যাণপুর ফরেস্ট রেঞ্জ অফিসে নেই কোন গাড়িও৷ বন দস্যুরা এই সুযোগটাকেই হাতিয়ার করে সাবাড় করে দিচ্ছে কল্যাণপুরের রিজার্ভ বনাঞ্চল৷ এমনও খবর রয়েছে বনদস্যুদের একাধিক স্থানে পোর্টেবল স মিল ও রয়েছে৷ কাঠ চেরাই করে পাচারের সুবিধার জন্য৷ কল্যাণপুর ফরেস্ট রেঞ্জ অফিসে অবশ্য নয় জন পার্মানেন্ট লেবার আছেন৷ কিন্তু অফিসার ছাড়া তাদের পক্ষে কিছু করা অসম্ভব৷

Releated Posts

স্কুলের গেট সময়মতো না খোলার অভিযোগে উত্তেজনা, পথ অবরোধে ছাত্র-ছাত্রী ওঅভিভাবকরা

ধর্মনগর, ১০ জুলাই: দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের গেট নির্ধারিত সময়ে না খোলার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার সকালে ধর্মনগরের দীননাথ…

ByByReshmi Debnath Jul 10, 2026

টানা ভারী বৃষ্টিতে ত্রিপুরার একাধিক জেলায় ক্ষয়ক্ষতি, খোলা হয়েছে ৭৮টি ত্রাণ শিবির; আশ্রয়ে ১০ হাজারেরও বেশি মানুষ

আগরতলা, ৯ জুলাই: টানা ভারী বর্ষণের জেরে ত্রিপুরার বিভিন্ন জেলায় বন্যা, ভূমিধস এবং বাড়িঘরের ক্ষয়ক্ষতির ঘটনা অব্যাহত রয়েছে।…

ByByReshmi Debnath Jul 10, 2026

৭২ ঘণ্টার টানা বর্ষণে জলমগ্ন বাইশঘড়িয়া, নষ্ট শতাধিক কৃষকের সবজি চাষ; ক্ষতিপূরণের দাবিতে সরব চাষিরা

তেলিয়ামুড়া, ৯ জুলাই: টানা প্রায় ৭২ ঘণ্টার অবিরাম বর্ষণে তেলিয়ামুড়া মহকুমার অন্যতম কৃষিপ্রধান এলাকা বাইশঘড়িয়া গ্রাম কার্যত বন্যার…

ByByReshmi Debnath Jul 10, 2026

স্কুল থেকে ফেরার পথে গাড়ির ধাক্কায় গুরুতর আহত মা ও শিশু; পলাতক মারুতি গাড়ির খোঁজে পুলিশ

বিশালগড়, ৯ জুলাই: স্কুল থেকে ছোট্ট সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মা…

ByByReshmi Debnath Jul 10, 2026
Scroll to Top