News Flash

  • Home
  • বিনোদন
  • শাহরুখের নতুন ছবির শ্যুটিং বন্ধের দাবিতে বিক্ষোভে শামিল বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল
Image

শাহরুখের নতুন ছবির শ্যুটিং বন্ধের দাবিতে বিক্ষোভে শামিল বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল

ভোপাল, ১৭ ডিসেম্বর (হি.স.): শাহরুখ খানের নতুন সিনেমা ‘রিটার্ন টিকিট’-এর শ্যুটিং বানচালের দাবিতে প্রতিবাদে শামিল হলেন বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকরা৷ সূত্রের খবর, শাহরুখের নতুন ছবি ‘রিটার্ন টিকিট’-এর শ্যুটিংয়ের জন্য জব্বলপুরের ভেদাঘাটের তিনটি জায়গাকে বাছা হয়৷ সেইমতো গতকাল শ্যুটিং শুরু হওয়ার পরেই বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকরা সেখানে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷

ঘটনার খবর পাওয়ার পরে পুলিশকর্মীরা ঘটনাস্থলে আসেন৷ পুলিশ সূত্রের খবর, বিক্ষোভকারীদের সামলাতে তাঁদের বোঝানোর চেষ্টা করেন পুলিশকর্মীরা৷ তাতে কাজ হয়নি৷ উল্টে বিক্ষোভকারীরা পঞ্চবটীর বাইরের এলাকায় ধর্নায় বসে পড়েন৷

সুমিত সিং ঠাকুর নামে এক বিক্ষোভকারী জানিয়েছেন, শাহরুখের ‘পাঠান’ সিনেমায় গেরুয়া রংয়ের অবমাননা করা হয়েছে৷ একারণে শাহরুখের নতুন সিনেমার শ্যুটিংয়ের বিরোধিতা করছেন তাঁরা৷

বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকরা আরও জানান, শ্যুটিং শেষ হওয়ার পরে তাঁরা ওই এলাকা গোমূত্র ঢেলে পবিত্র করবেন৷ বিক্ষোভরত হিন্দুত্ববাদীরা হনুমান চালিশাও পাঠ করেন৷

Releated Posts

গুলজারকে ‘হিন্দি সিনেমার রত্ন’ বললেন সুভাষ ঘাই, কবিতা শিক্ষায় তাঁর অনন্য অবদানের প্রশংসা

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): প্রবীণ কবি ও গীতিকার গুলজারের জন্মদিনে হৃদয়ছোঁয়া শুভেচ্ছা জানালেন চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই। গুলজারকে…

ByByNews Desk Aug 18, 2026

‘তামিল আইডল’-এর মাধ্যমে নতুন গায়ক খুঁজবেন এআর রহমান, তামিলনাড়ু জুড়ে শুরু অডিশন

মুম্বই, ১৭ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে নতুন প্রতিভাবান গায়ক-গায়িকা খুঁজে বের করতে এবার ‘তামিল আইডল’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণে…

ByByNews Desk Aug 17, 2026

কাঁধে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন জুনিয়র এনটিআর

হায়দরাবাদ, ১৩ আগস্ট (আইএএনএস): কাঁধে চোটের কারণে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা জুনিয়র এনটিআর।…

ByByNews Desk Aug 13, 2026

চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা এ.আর. রহমানের ছেলে আমিনের, সামান্য চোট

চেন্নাই, ১০ আগস্ট (আইএএনএস): চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক এ.আর.…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top