News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় যোগাসন, মুম্বাইয়ে রওয়ানা হলো রাজ্যদল
Image

জাতীয় যোগাসন, মুম্বাইয়ে রওয়ানা হলো রাজ্যদল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর।। জাতীয় যোগাসনে অংশ নিতে রওয়ানা হলো রাজ্যদল। তৃতীয় ন্যাশনাল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২২ মহারাষ্ট্রের মুম্বাইয়ে আন্দেরি স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে চলছে। ১৯ থেকে ২২ ডিসেম্বর, চার দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করার জন্য বাছাইকৃত রাজ্য দল আজ রেলপথে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। রাজ্য দলের যোগব্যায়াম খেলোয়াড়রা হলো:

ধৃতি দেবনাথ, পরিণীতা রায়, পারিজাত সাহা, স্নিগ্ধা পাল,  অস্মিতা দেবনাথ, রিমা বেগম,  মৌমিতা গোপ,  অঙ্কিতা দেব, নয়ন দাস , শুভদীপ ভৌমিক ও রত্নদ্বীপ ভট্টাচার্য। ১২ সদস্য বিশিষ্ট রাজ্য দলে অফিসিয়াল হিসাবে রয়েছেন সুব্রত   

ভৌমিক। ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সচিব সমীর সাহা এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন। উল্লেখ্য, তিনি সহ রাজ্য সংস্থার কর্মকর্তারাও রাজ্য দলের সাফল্য কামনা করেছেন।

Releated Posts

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে উজবেকিস্তান, সিরিয়া ও বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে ভারত

কুয়ালালামপুর, ২৮ মে (আইএএনএস): এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ চীন ২০২৭-এর বাছাই পর্বে ভারত অনূর্ধ্ব-২০ পুরুষ দলকে গ্রুপ ‘বি’-তে…

ByBySandeep Biswas May 28, 2026

এশিয়ান গেমস ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি পেলেন ভিনেশ ফোগাট, স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ২৩ মে (আইএএনএস): ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটকে এশিয়ান গেমস ২০২৬-এর নির্বাচনী ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি দিল…

ByBySandeep Biswas May 23, 2026

এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…

ByBySandeep Biswas May 18, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top