ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর।। খেলেছে ত্রিপুরা, কিন্তু জিতেছে নেপাল। সিকিমে আয়োজিত আন্তর্জাতিক মানের আমন্ত্রণ মূলক ভলিবল টুর্নামেন্টে পুরুষ বিভাগে ত্রিপুরা দল নেপালের সঙ্গে শূন্য-তিন সেটে পরাজিত হয়েছে। ত্রিপুরা দলের খেলোয়াড়রা যথেষ্ট লড়াই করেছে, কিন্তু দক্ষতার নিরিখে নেপালের কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে। নেপাল ২৫-২০, ২৫ ২৩, ২৫-১৯ পয়েন্টে ত্রিপুরাকে পরাজিত করেছে। উল্লেখ্য, সিকিমের নামচিতে পূর্বোত্তর আমন্ত্রণমূলক ভলিবল টুর্নামেন্টে নেপাল থেকে দুটো দল অংশ নিয়েছে। প্রতিযোগিতা শুরুর প্রাক্কালে রাজ্য দলের খেলোয়াড়রা মাঠে সেখানকার ক্রীড়া প্রশাসক এবং মন্ত্রী মন্ডলীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে আগামী দিনেও ত্রিপুরা দল এ ধরনের টুর্নামেন্টে অংশ নেবে বলে আগ্রহ প্রকাশ করেছেন।

সিকিমে পূর্বোত্তর ভলিবলে নেপালে হারলো ত্রিপুরা
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















