News Flash

  • Home
  • দেশ
  • দাসনগরে ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
Image

দাসনগরে ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

হাওড়া, ১৬ ডিসেম্বর (হি.স.) : হাওড়া জেলার দাসনগরে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দাসনগর থানার অন্তর্গত জাপানি গেটের কাছে। মৃত ব্যক্তির নাম নিতাই দাস (৪৭)। যেখান থেকে নিতাই দাসের মৃতদেহ উদ্ধার হয়েছে তার উল্টো দিকে একটি ব্যাটারির দোকানেও চুরির ঘটনা ঘটেছে।

সূত্রের খবর, নিতাই ওই এলাকার দোকানদারদের ছোট-খাটো কাজ করে দিতেন। বিনিময়ে টাকা নিতেন। অনেক সময় দোকানের পাহারার কাজও করতেন। পুলিশ সূত্রে খবর, যে দোকানের বারান্দা থেকে নিতাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে, সে প্রায়ই রাতে সেখানেই ঘুমাতো।

স্থানীয় চা বিক্রেতা মঞ্জু দেবী জানান, শুক্রবার সকালে তিনি দোকান খুলতে উঠলে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। জিজ্ঞাসা করায় যুবক মঞ্জু দেবীকে চুপ থাকতে বলেন। এই জন্য তিনি চা বিক্রেতাকে টাকা দেওয়ার প্রলোভনও দেন। এরপর মঞ্জু দেবী দোকানের ভেতরে যেতেই বাইরে থেকে দরজা বন্ধ করে দেন ওই যুবক। সন্দেহ হলে মঞ্জু দেবী আশেপাশের লোকজনকে ডাকলে স্থানীয় লোকজন ওই যুবককে ধাওয়া করলে সে তার অন্যান্য সঙ্গীদের নিয়ে একটি গাড়িতে করে পালিয়ে যায়। তখনই লোকের চোখ পড়ে দোকানের বারান্দায় ঝুলন্ত নিতাই দাসের মৃতদেহের দিকে। এইরপর স্থানীয় লোকজন দাসনগর থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।

Releated Posts

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026

স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি, তিন সন্তানকে পণবন্দি; আজমগড়ে পুলিশের গুলিতে অভিযুক্তের

মৃত্যুআজমগড়, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের আজমগড়ে স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে তিন সন্তানকে একটি ঘরে পণবন্দি করে…

ByByNews Desk Sep 23, 2026

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top