News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিয়মিতকরণের দাবীতে জিবি হাসপাতালে বিক্ষোভ অনিয়মিত কর্মীদের
Image

নিয়মিতকরণের দাবীতে জিবি হাসপাতালে বিক্ষোভ অনিয়মিত কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷  স্বাস্থ্য দপ্তরের অধিন বিভিন্ন হাসপাতালে কর্মরত অনিয়মিত কর্মীদের নিয়মিতকরনের দাবিতে শুক্রবার  জিবি হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মী মঞ্চ৷
ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মী মঞ্চের নেতৃত্বরা জানান ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপির পক্ষ থেকে তাদেরকে নিয়মিতকরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ সেই মোতাবেক এতদিন তারা কোন ধরনের আন্দোলন করেনি৷ তারা আশায় ছিল তাদেরকে সরকার নিয়মিত করবে৷ কিন্তু ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আর বেশিদিন নেই৷ এখনো তাদেরকে নিয়মিতকরনের জন্য কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি৷ বহুবার তারা এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে৷ কিন্তু এখনো তারা সরকারের কাছ থেকে কোন ধরনের ইতিবাচক সাড়া পায়নি৷ তাই এইদিন তারা নিয়মিতকরনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে৷ এইদিন তারা সরকারকে ১৫ দিনের সময় সীমা বেধে দেয়৷

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top