News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুখ্যমন্ত্রীর নির্দেশে বড়দিনের আগেই খুলছে সাঁতরাগাছি ব্রিজ
Image

মুখ্যমন্ত্রীর নির্দেশে বড়দিনের আগেই খুলছে সাঁতরাগাছি ব্রিজ

কলকাতা, ১৬ ডিসেম্বর (হি.স.): বড়দিনের আগেই সাঁতরাগাছি ব্রিজের কাজ শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই যুদ্ধকালীন তৎপরতায় চলছে সাঁতরাগাছি ব্রিজ মেরামতির কাজ। পূর্ত দফতরের সবুজ সংকেতের অপেক্ষায় পুলিশ। বড়দিনের আগেই পুরোপুরি খুলে দেওয়া হতে পারে সাঁতরাগাছি ব্রিজ, জানালেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী। বড়দিনের শুরু থেকেই উৎসবের মেজাজে মেতে ওঠেন জন সাধারণ। বর্ষবরণ উৎসবের কারণে যান চলাচলে সমস্যা হওয়ার সম্ভাবনা তাকে। সে কতা মাতায় রেখেই তড়িঘড়ি কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনের তরফে।

এ বিষয়ে রাজ্যের পূর্ত দফতরের মন্ত্রী পুলক রায় জানান, শীতকালে মানুষ ছুটির মেজাজে ঘুরতে যান। তাই মুখ্যমন্ত্রী চেয়েছেন এই সময় রাস্তায় বেরিয়ে কেউ যাতে সমস্যা না পড়েন। তাই বড়দিনের আগেই খুলে দেওয়া হবে শহরের এই গুরুত্বপূর্ণ ব্রিজ।

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর থেকে মেরামতের জন্য বন্ধ করে দেওয়া হয় সাঁতরাগাছি সেতু। সাঁতরাগাছি সেতুতে যান নিয়ন্ত্রণের জন্য বেশকিছু সিদ্ধান্ত নিয়েছিল হাওড়া সিটি পুলিশ। রাতে সাঁতরাগাছি সেতুতে সমস্ত গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

Releated Posts

‘শুদ্ধিকরণ অস্পৃশ্যতারই আরেক নাম’: হালদওয়ানিতে খাড়গেকে ‘অপমানের’ অভিযোগ তুলে সরব রাহুল

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের হালদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সভা করার পর রামলীলা ময়দান ‘শুদ্ধিকরণ’ করার অভিযোগ…

ByByNews Desk Aug 29, 2026

‘অপারেশন সিঁদুর ভারতের দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরেছে’: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বি.এল. বর্মা

বেঙ্গালুরু, ২৯ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’ ভারতের দেশীয় অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরেছে এবং প্রতিরক্ষা…

ByByNews Desk Aug 29, 2026

সোনিয়া গান্ধীর বই প্রকাশ না করা নিয়ে বিজেপি-কংগ্রেসের চাপানউতোর

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সংসদীয় দলের (সিপিপি) চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশ না করার সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Aug 29, 2026

বিজেপির ‘অত্যাচার’ই বাংলায় তৃণমূলকে ফের ক্ষমতায় আনবে: মমতা

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): বর্তমান বিজেপি সরকারের ‘অত্যাচার’ এবং অতিরিক্ত বাড়াবাড়িই আগামী দিনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ফের ক্ষমতায়…

ByBySandeep Biswas Aug 28, 2026
Scroll to Top