মহান বিজয় দিবসে করিমগঞ্জ শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী

করিমগঞ্জ (অসম), ১৬ ডিসেম্বর (হি.স.) : ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ভারত বাংলা সীমান্ত করিমগঞ্জ জেলা শহরের কুশিয়ারা নদীর পাশে থাকা শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় ।

শুক্রবার সকালে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান বিএসএফ ১৬ নং ব্যাটেলিয়ান কমান্ডেন্ট কে সি মিনা, সীমান্ত চেতনা মঞ্চের করিমগঞ্জ শহর সমিতি সভাপতি গৌতম দে, প্রেস ক্লাবের সম্পাদক অরূপ রায় সহ অন্যান্যরা । শহিদ বেদীতে সকাল ৯ টায় শ্রদ্ধাঞ্জলী কার্যক্রম শেষে বিসর্জন ঘাটে গিয়ে বেলুন উড়িয়ে, মিষ্টি বিতরণ করে বিজয় দিবস উদযাপন করা হয় ।