News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছাপরার পর এবার সিওয়ান; বিহারের এই জেলায় মৃত্যু ৫ জনের, সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ
Image

ছাপরার পর এবার সিওয়ান; বিহারের এই জেলায় মৃত্যু ৫ জনের, সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ

সিওয়ান, ১৬ ডিসেম্বর (হি.স.): ছাপরার পর এবার সিওয়ান। বিহারে বিষমদ খেয়ে ফের মৃত্যু। এবার বিহারের সিওয়ান জেলায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। সিওয়ানের ভগবানপুর থানার অন্তর্গত বিভিন্ন গ্রামে বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। শুক্রবার ৫ জনের মৃত্যুর খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে সিওয়ানের ভগবানপুর থানার অন্তর্গত বিভিন্ন গ্রামে বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। এদিন সকালে ক্ষুব্ধ মানুষজন ছাপড়া-মালমালিয়া সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখান। রাস্তায় দেহ রেখে তাঁরা ক্ষোভ প্রদর্শন করেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

পবিত্র জন্মাষ্টমী সকলের জীবনে ইতিবাচক শক্তি ও সমৃদ্ধি বয়ে আনুক: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সামাজিক মাধ্যমে শুভেচ্ছাবার্তায়…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

মহাকাশ অভিযানে আরও এক ধাপ এগোল ভারত, ইসরো-র ইওএস-০৫ উৎক্ষেপণে কেন্দ্রীয় মন্ত্রীদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহাকাশ গবেষণায় ভারতের সক্ষমতা আরও এক ধাপ বাড়ল। ভূসমকালীন কক্ষপথ থেকে ভারতের প্রথম ইমেজিং…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

নেপালের ভয়াবহ বন্যায় নতুন বিতর্ক: হিমালয়ে এআই ব্যবহারের পরিবেশগত প্রভাব কতটা?

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত মাসে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি…

ByByNews Desk Sep 3, 2026

পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলা সিলেবাস পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছিল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার সিলেবাস…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top