নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ বুধবার রাতে খোয়াই থানাধীন পহরমুরা বাজারের এক ভূষি মালামালের দোকানে হানা দেয় চোরের দল৷ দোকানঘরের দরজা তালা ভেঙে চোরেরা দোকান থেকে হাতিয়ে নেয় ষাট থেকে সত্তর হাজার টাকার মালামাল৷ জানা যায়, বৃহস্পতিবার সকালে এক প্রাতঃ ভ্রমণকারী দোকানের মালিক নিখিল পালকে জানায় দোকান ঘরের দরজা খোলা৷ নিখিল পাল ঘুম থেকে উঠে দোকানের ভেতরে প্রবেশ করে দেখেন মূল্যবান সামগ্রীর নেই৷ এরপর খবর দেওয়া হয় খোয়াই থানাতে৷ পুলিশ ঘটনাস্থলে এসে দোকানের মালিক নিখিল পালের সাথে কথা বলে৷ চুরির মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এই চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য৷

খোয়াইয়ে দুঃসাহসিক চুরি মুদি দোকানে
Tags:
Releated Posts
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…
নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…


















