News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি যাওয়া ২০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করল তেলিয়ামুড়া থানার পুলিশ
Image

চুরি যাওয়া ২০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করল তেলিয়ামুড়া থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ হাওয়াইবাড়ি ট্রাফিক পুলিশের নাকা পয়েন্টে আটক গাড়ি৷ তল্লাশিতে উদ্ধার প্রায় ২০০ লিটার জ্বালানি তেল৷ আটক চালক৷ বেশ কিছুদিন ধরে তেলিয়ামুড়া মোটর স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকাতে থামানো যানবাহনগুলি থেকে বিভিন্ন সামগ্রী সহ গাড়ির জ্বালানি তেল চুরি হয়ে আসছিল৷ এ নিয়ে যান চালকেরা চোরকে পাকড়াও করতে না পেরে দ্বিধা দ্বন্ধের মধ্য দিয়ে চলছিল৷ কিন্তু বুধবার গভীর রাতে লালটিলা এলাকার লোকজন আচমকাই একটি গাড়িকে অসংলগ্ণ অবস্থায় ঘোরাফেরা করতে দেখে  ধাওয়া করে৷ পরবর্তী সময় বোলেরু পিকআপ গাড়িটি হাওয়াই বাড়ি ট্রাফিক পুলিশের নাকা পয়েন্টের সামনে এসে দাঁড়ায়৷ ট্রাফিক পুলিশ গাড়িটিতে তল্লাশি করার জন্য এগিয়ে যেতেই দুই যুবক পালিয়ে যেতে সক্ষম হলেও গাড়ির চালককে পাকড়াও করে ট্রাফিক পুলিশ৷ পরে তেলিয়ামুড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে৷ এদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে প্রায় ২০০ লিটার জ্বালানি তেল বাজেয়াপ্ত করে৷ বৃহস্পতিবার সকালে বাস জিপ চালক সংঘের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া থানায় গিয়ে আকাশ দেব নামের আটককৃত যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে৷

Releated Posts

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন পূর্ব গান্ধীগ্রাম, চরম ভোগান্তিতে এলাকাবাসী

আগরতলা, ২৮ এপ্রিল: আজ সকালের অল্প বৃষ্টিতেই চরম ভোগান্তির ছবি সামনে এল বামুটিয়া বিধানসভার অন্তর্গত পূর্ব গান্ধীগ্রাম পঞ্চায়েত…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ, পূর্ব থানায় ডেপুটেশন অটো শ্রমিকদের

আগরতলা, ২৭ এপ্রিল: ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ তুলে সোমবার আগরতলার পূর্ব থানায় ডেপুটেশন জমা দিল…

ByByReshmi Debnath Apr 27, 2026

টিটিএএডিসি-তে নিয়োগ দুর্নীতির অভিযোগে সরব প্রদেশ কংগ্রেস, তদন্ত ও স্বচ্ছ নিয়োগের দাবি

আগরতলা, ২৭ এপ্রিল: টিটিএএডিসি-তে সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র…

ByByReshmi Debnath Apr 27, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত সাব্রুমের পানবাগান, চাষিদের মাথায় হাত

সাব্রুম, ২৭ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আছড়ে পড়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে…

ByByReshmi Debnath Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top