News Flash

Image

চলছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের একাধিক ট্র্যাক নবীকরণের কাজ

গুয়াহাটি, ১৫ ডিসেম্বর (হি.স.) : উপযুক্ত পরিস্থিতিতে রেলওয়ে ট্র্যাকের রক্ষণাবেক্ষণ এবং রেল যাত্রীদের সুরক্ষিত ও আরামদায়ক ভ্রমণ-অভিজ্ঞতা প্রদান করতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে নভেম্বর (২০২২)-এ একাধিক ট্র্যাক নবীকরণের কাজ গ্রহণ করা হয়েছে।

নভেম্বরে ব্যালাস্ট থেকে ধুলো, বালু ছাই ইত্যাদির দুর্ভেদ্য স্তর পরিষ্কার করে ৭১.৭৩ কিমি সমতল ট্র্যাকের ডিপ স্ক্রিন করা হয়েছে এ বছরের এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত, যার ১৮৬.৪৭ কিমি ক্রমবর্ধমান অগ্রগতি ঘটেছে। নভেম্বরে ২৫.২১ টিকেএম থ্রু স্লিপার নবীকরণ সম্পন্ন করা হয়েছে। যার ফলে সংশ্লিষ্ট মাসে ১০০.৬৭ টিকেএম পর্যন্ত ক্রমবর্ধমান অগ্রগতি ঘটেছে। নভেম্বরে ২৮.২৫টি সমতুল্য সেটের থ্রু টার্নআউট নবীকরণ সম্পন্ন করা হওয়ায় সংশ্লিষ্ট মাসে ১২২ সেট পর্যন্ত ক্রমবর্ধমান অগ্রগতি ঘটেছে। ওই মাস ১৩টি ব্রিজের পুনর্বাসনের কাজ সম্পূর্ণ করা হয়েছে। এতে সংশ্লিষ্ট মাসে ১৪৪টি ব্রিজ পর্যন্ত ক্রমবর্ধমান অগ্রগতি ঘটেছে। নিয়মিত বিরতিতে ট্র্যাকের রক্ষণাবেক্ষণ করার ফলে ট্রেনের মসৃণ পরিচালনা সম্ভব হয়েছে এবং যাত্রীদের উন্নতমানের ভ্রমণ অভিজ্ঞতাও প্রদান করা হয়েছে।

এছাড়া, নভেম্বর মাসে ইউএসএফডি (আল্ট্রা সোনিক ফ্ল ডিটেকশন) মেশিন দিয়ে ১৭১৩.৩৯ কিমি ট্র্যাক পরীক্ষা করা হয়েছে। যার ফলে সংশ্লিষ্ট মাস পর্যন্ত ১৪০৮৫.৭৪ কিমি ক্রমবর্ধমান অগ্রগতি ঘটেছে। ইউএসএফডি প্রযুক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত ত্রুটি শনাক্ত করে সুরক্ষার জন্য ত্রুটিযুক্ত রেল সরিয়ে ফেলা হয়।

রেলওয়ে ট্র্যাকের নিরাপত্তা ব্যবস্থার ওপর বর্ধিত গুরুত্ব প্রদান করার ফলে গতি বৃদ্ধি ও উন্নত ভ্রমণ-অভিজ্ঞতার পাশাপাশি ট্রেনের নিরাপদ চলাচলও সম্ভব হয়েছে। এক প্রেসবার্তায় এই খবর দিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

ByByNews Desk Jun 25, 2026

বরাদ্দ অর্থের শতভাগ ব্যবহার নিশ্চিত করাই বাজেটের অন্যতম লক্ষ্য: অসমের অর্থমন্ত্রী

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): অসম সরকারের আসন্ন বাজেটে বরাদ্দকৃত অর্থের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আর্থিক শৃঙ্খলা বজায়…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top