News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে সিপাহী বিদ্রোহের স্মৃতিবিজড়িত মালেগড়ে শহিদ সেনাদের শ্রদ্ধাঞ্জলি ১৮ ডিসেম্ভর
Image

করিমগঞ্জে সিপাহী বিদ্রোহের স্মৃতিবিজড়িত মালেগড়ে শহিদ সেনাদের শ্রদ্ধাঞ্জলি ১৮ ডিসেম্ভর

করিমগঞ্জ (অসম), ১৫ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জের লাতুতে সিপাহী বিদ্রোহের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক মালেগড় টিলায় শহিদ সেনা জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আগামী ১৮ ডিসেম্বর। করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সীমান্ত সুরক্ষা বাহিনীর ১৬ নম্বর ব্যাটালিয়ন এবং অন্যতম প্রথমসারির স্বেচ্ছাসেবী সংগঠন পাটকাই ট্রেকার্সের সহযোগিতায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে হাতে নেওয়া হয়েছে ব্যাপক কার্যসূচি।

অনুষ্ঠানে শহিদ সেনা জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন জেলাশাসক মৃদুল যাদব, পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া, বিএসএফ-এর ১৬ নম্বর বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড নরেন্দ্রর রুরিয়া, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, প্রাক্তন বিধায়ক তথা এএসটিসি চেয়ারম্যান মিশনরঞ্জন দাস, বিএসএফ এবং সিআরপিএফ-এর পদস্থ ও উচ্চপদস্থ আধিকারিক, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ বিশিষ্ট ও সাধারণ নাগরিকবৃন্দ।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে এদিন সকাল ১০টায় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ, সিপাহী বিদ্রোহের ১৬৪ বছর পূর্তি উপলক্ষ্যে শহিদ বেদিতে ১৬৪টি প্রদীপ প্রজ্বলন, বিএসএফ-এর গার্ড অব অনার, সর্বধর্ম প্রার্থনা সভা, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা। থাকবে বিএসএফ-এর প্রদর্শনীও। অনুষ্ঠানে উপস্থিত থেকে সাফল্যমণ্ডিত করে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন পাটকাই ট্রেকার্সের পদাধীকারীরা।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top